ফের দলবদল, বিজেপি থেকে তৃণমূলে বাঁকুড়ার বিধায়ক
রাজ্যে ইডির তল্লাশি অভিযান চলছে। মন্ত্রীর বাড়ি সহ একাধিক জায়গায় চলে ম্যারাথন তল্লাশি অভিযান। রাজ্য রাজনীতিতে রীতিমতো তরজা চলছে। তারই মধ্যে আরও চাঞ্চল্য ছড়ালো রাজ্য রাজনীতিতে। ফের বিধায়কের দলবদলের ঘটনা। এবারও বিজেপি থেকে তৃণমূলে বিধায়ক।
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই এই দলবদল হয়েছে। বাঁকুড়া জেলার কোতলপুর কেন্দ্রের বিধায়ক হরকালী প্রতিহার দলবদল করলেন। বৃহস্পতিবার বিকেলের পর এই ঘটনা সামনে আসে। এই ঘটনা রীতিমতো ধাক্কা বিজেপি শিবিরে। এমনই মনে করছে ওয়াকিবহাল মহল।

সবে বিজয়া দশমী কেটেছে। রাজ্যে এখনও উৎসবের আবহ। রাজ্যে বৃহস্পতিবার ইডির হানা চলছে। তারই মধ্যে উলোটপুরাণ। বিজেপি থেকে তৃণমূলে যোগদান। তাও আবার বিজেপি বিধায়কের। বাঁকুড়ার কোতলপুরের বিধায়ক হরকালী প্রতিহার এবার দলবদল করলেন।
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে এই দলবদল হল। এদিন বিজেপির বিধায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতার ক্যামাক স্ট্রিটের অফিসে পৌঁছান বিধায়ক। সেখানেই আলোচনা হয় দুজনের। তারপর হয় দলবদল।
অভিষেক বন্দ্যোপাধ্যায় বিধায়কের গলায় উত্তরীয় পরিয়ে দেন। দুজনের সেই ছবি ও ভিডিও তৃণমূলের এক্স হ্যান্ডেলে প্রকাশ করা হয়েছে। তৃণমূল সরকারের মা মাটি মানুষের উন্নয়নের জন্য তিনি এবার কাজ করবেন। এই কথাই জানিয়েছেন হরকালী প্রতিহার।
রাজ্য বিজেপির কাছে এই ঘটনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, এই দলবদল সম্পর্কে সবটাই অন্ধকারে। সামনেই বছর ঘুরলে লোকসভা নির্বাচন। রাজ্যের জন্য বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব আসন পর্যন্ত বেঁধে দিয়েছে। লোকসভার জন্য ৩৫ টি আসন বেঁধে দিয়েছেন অমিত শাহরা। তারই মধ্যে এই ঘটনা।
বিজেপি বিধায়কের দলবদল রীতিমতো তাৎপর্যপূর্ণ। তৃণমূল রীতিমতো গোল দিল। একথাই মনে করছে ওয়াকিবহাল মহল।












Click it and Unblock the Notifications