Bankura: ভোটের আগে অভিনব প্রচার, পুকুরের সাঁতার কাটলেন বাঁকুড়ার বিজেপি প্রার্থী
প্রচারে ফের চমক বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাঃ সুভাষ সরকারের। রবিবাসরীয় সকালে 'আকাশ পথের যাত্রীরও সাঁতার জানা উচিৎ নিজেকে সুরক্ষিৎ রাখতে' বার্তা দিয়ে বাঁকুড়া শহরের লোকপুরে নিজস্ব বাসভবন সংলগ্ন পুকুরের জলে নেমে পড়েন তিনি। সেখানেই দলের কয়েক জন কর্মী সমর্থককে সঙ্গে নিয়ে বেশ কিছুক্ষণ সাঁতার কাটেন তিনি।
বিজেপি প্রার্থী ডাঃ সুভাষ সরকার এদিন বলেন, নির্বাচন হলো গণতন্ত্রের উৎসব। এই উৎসবে প্রতিটি রাজনৈতিক দল নিজেদের কথা তো বলবেই, এর পাশাপাশি সমাজের জন্য কিছু বার্তা দেওয়া উচিৎ। বর্তমান সময়ে প্রত্যেক অভিভাবকের উচিৎ সন্তানকে সাঁতার শেখানো। নদীপারাপার থেকে আকাশ পথে যাতায়াত যেকোন সময় দূর্ঘটনা ঘটতেই পারে। আর সেকারণেই আপৎকালীন পরিস্থিতির কথা চিন্তা করে সাঁতার শিখে রাখা প্রত্যেকের উচিৎ বলে তিনি জানান।

রবিবাসরীয় প্রচার জমজমাট। বাঁকুড়ার বিজেপি প্রার্থী প্রচারে বেরিয়ে প্রায়ই চমক দিয়েছেন। কখনও তিনি বাঁকুড়ার পাইকারি বাজারে পৌঁছে গিয়েছেন। কখনও আবার স্টেশনে পৌঁছে গিয়েছেন প্রচারে। আবার সকাল সকাল চপমু়ড়ি খেয়ে বাঁকুড়া শহরের বাসিন্দাদের সঙ্গে জনসংযোগ সেরেছেন।
প্রবল দহনে যখন বিপর্যস্ত হয়ে পড়েছিলেন বাঁকুড়ার বাসিন্দারা। তখন আবার ভোটারদের স্নান করিয়ে দিতেও পিছপা হননি তিনি। এবার তাঁকে দেখা গেল একেবারে পুকুরে নেমে সাঁতার কাটতে। গরমের দাপট কিছুটা হলেও কমেছে দক্ষিণবঙ্গে। আজ থেকেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। কালবৈশাখির সতর্কতা জারি করা হয়েছে রাজ্যের একাধিক জায়গায়।
তবে বিজেপি প্রার্থী হঠাৎ করে পুকুরে নেমে সাঁতার কাটলেন কেন প্রশ্ন করতে বিজেপি নেতা দাবি করেছেন তিনি অভিভাবকদের বার্তা দিতে চেয়েছেন যে তাঁরা যেন তাঁদের সন্তানদের সাঁতার সেখান। কারণ সাঁতার জানা এবং সাঁতার শেখা অত্যন্ত জরুরি।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত?












Click it and Unblock the Notifications