Bankura News: নদীতে ডুব দিতেই বিনুর হাতে ধরা দিলেন স্বয়ং মহাদেব! সাক্ষী গোটা গ্রাম
Bankura News: নদীতে স্নান করতে গিয়ে প্রায় তিন ফুট উচ্চতার প্রাচীণ শিব লিঙ্গ (Shiv) আকৃতির পাথর উদ্ধার হলো সিমলাপালের পল্লীভারতী এলাকায়। আর এই পাথর ঘিরে ব্যাপক হৈ চৈ শুরু হয়েছে এলাকায়। উদ্ধার হওয়া পাথর পল্লীভারতী তিলাবনী হাই স্কুল সংলগ্ন এলাকার একটি কালী মন্দিরে (kali Mandir) রেখে ইতিমধ্যে পুজা পাঠও শুরু করেছেন কয়েকজন।
স্থানীয় সূত্রে খবর, ওই এলাকায় (Bankura News) সরকারী উদ্যোগে শিলাবতী নদীর পাড় বাঁধাইয়ের কাজ চলছে। তার মাঝেই নদীতে স্নান করতে যায় পল্লী ভারতী-বাঁকিপাল গ্রামের দুই যুবক। ওই দুই যুবক নদীতে স্নান করতে নেমে শিবলিঙ্গ (Shiv) আকৃতির পাথরের সন্ধান পেয়ে গ্রামে খবর দিলে ঢাকের বাদ্য সহযোগে সাইকেলে চাপিয়ে স্থানীয় মন্দিরে আনা হয়।

এই খবর ছড়িয়ে পড়তেই প্রচুর মানুষ তা দেখার জন্য ভীড়। ভক্তিভরে প্রণামও করছেন কেউ কেউ। নদী থেকে ওই পাথর উদ্ধারকারীদের একজন বিনু কালিন্দী বলেন, নদীতে স্নান করতে গিয়েই এই শিবলিঙ্গের (Shiv) সন্ধান পাই। নিজেরা দুই বন্ধু মিলে কোন রকমে তুলে গ্রামে খবর দিই। পরে গ্রামের মানুষ সবাই মিলে গিয়ে এখানে নিয়ে আসি। তবে তিনি ইতিমধ্যে স্বপ্নাদেশ পেয়ে রাতে কালী মন্দিরে (kali Mandir) এই পাথরের মূর্তির কাছে রাতে থাকছেন বলেও জানিয়েছেন।
গ্রামবাসী (Bankura News) ফুল্লরা সিংহমহাপাত্র বলেন, ঠাকুর নিজের ইচ্ছায় আমাদের গ্রামে এসেছেন। এখন গ্রামের সবাই মিলে গ্রামে রেখেই পূজা করবো। আগামী দিনে সম্মিলীত উদ্যোগে মন্দির তৈরীর চিন্তাভাবনা তাঁরা করছেন বলে তিনি জানান।
অন্যদিকে বিশিষ্ট গবেষক ও শিক্ষক রামামৃত সিংহমহাপাত্র এবিষয়ে বলেন, সাধারণভাবে দেখলে শিবলিঙ্গের মতো মনে হলেও আদতে তা নয়, এটি সম্ভবত কোন প্রাচীণ মন্দিরের ভগ্নাবশেষ হতে পারে। যে জায়গা থেকে এই পুরাতাত্বিক নিদর্শনটি পাওয়া গেছে তা একটি উৎকৃষ্ণ প্রত্ন স্থল। এই কারণে এটি কোন জৈন মন্দিরের ধ্বংসাবশেষ হলেও বিস্মিত হওয়ার কোন কারণ নেই। তবে সম্ববত এটি পাল যুগের হলেও হতে পারে বলে তিনি জানান।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications