West Bengal Government Schemes: বিনামূল্যে সরকারি সুবিধা পেতে পদক্ষেপ! আধার নিয়েও রইল বড় আপডেট
West Bengal Government Schemes : সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাঙ্কে (Central Cooperative Banks) একটি বাংলা সহায়তা কেন্দ্রের ( Bangla Sahayata Kendra) উদ্বোধন হল সোমবার। আর তা হল বর্ধমানে। বাংলা সহায়তা কেন্দ্রটির উদ্বোধন করেন সমবায় মন্ত্রী অরূপ রায়।
ওই উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন, সমবায়ের রাজ্য সচিব পি বি সেলিম। এদিন সমবায় মন্ত্রী জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ( West Bengal CM) উদ্যোগে ও প্রচেষ্টায় সরকারের একাধিক উন্নয়নমূলক প্রকল্প রয়েছে। আর সেই প্রকল্পগুলি বিনামূল্যে পরিষেবা ( West Bengal Government Schemes) প্রদান করতেই এই বাংলা সহায়তা কেন্দ্র রাজ্য জুড়ে চালু করা হচ্ছে বলে জানান অরূপ রায়।

ইতিমধ্যে রাজ্যের একাধিক কেন্দ্রে এমন বাংলা সহায়তা কেন্দ্র চালু হয়েছে। বর্ধমানের মানুষের সুবিধার জন্য সমবায় ব্যাঙ্কেও (Central Cooperative Bank) একটি বাংলা সহায়তা কেন্দ্র চালু করা হল বলে এদিন জানিয়েছেন সংশ্লিষ্ট দফতের ওই মন্ত্রী।
শুধু তাই নয়, তিনি জানিয়েছেন, শুধু পূর্ব বর্ধমান জেলায় ২৮২ টি বাংলা সহায়তা কেন্দ্র খোলা হয়েছে। বিশেষ করে এই জেলার মানুষ বিনামূল্যে যাতে বিভিন্ন সরকারি প্রকল্পের পরিষেবা পান সেই লক্ষ্যেই এহেন সহায়তা কেন্দ্র খোলা হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন সমবায় মন্ত্রী।
অন্যদিকে সমবায় দফতরের রাজ্য সচিব ডঃ পি বি সেলিম (আই এ এস) জানিয়েছেন, মানুষের হাতের নাগালে পরিষেবা পৌঁছে দিতে চায় সরকার। আর সেই লক্ষ্য নিয়েই এহেন উদ্যোগ নেওয়া হয়েছে। সারা রাজ্যে এমন প্রায় ৩৫৬১ টি বাংলা সহায়তা কেন্দ্র চালু করা হয়েছে বলে জানিয়েছেন সমবায় দফতরের রাজ্য সচিব।
এমনকি আগামিদিনে আরও এমন সহায়তা কেন্দ্র খোলা হবে বলেও জানিয়েছেন তিনি। আর এই সমস্ত কেন্দ্র থেকেই বিভিন্ন সরকারি প্রকল্পগুলির পরিষেবা পাওয়া যাবে বলে জানিয়েছেন ডঃ পি বি সেলিম।
তবে আগামিদিনে এহেন সাহায্য কেন্দ্র থেকে বাংলার মানুষ আরও নানা সুবিধা পাবেন। বিশেষ করে বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমে যাতে আধার কার্ড সংক্রান্ত বিভিন্ন পরিষেবা মানুষকে প্রদান করা যায় সেই লক্ষ্যেই সরকার কাজ করছে। সবকিছু ঠিক থাকলে আগামি দুই মাসের মধ্যে এই পরিষেবা শুরু হয়ে যাবে বলে জানিয়েছেন রাজ্যের সচিব।












Click it and Unblock the Notifications