বিধানসভা ভোটের পর তৃণমূল উঠে যাবে, ফের আক্রমণ অর্জুনের

বিধানসভা ভোটের পর তৃণমূল উঠে যাবে, ফের আক্রমণ অর্জুনের

'তাসের ঘরের মতো ভেঙ্গে পড়বে তৃণমূল। আগামী বিধানসভা নির্বাচনের পর বাংলায় তৃণমূল দলটাই আর থাকবে না। জানুয়ারি মাসের মধ্যে এই সরকার সাংবিধানিক সংকটে পড়বে। বিধানসভা ভোটের পর তিন নম্বরে নেমে যাবে তৃণমূল।

বিধানসভা ভোটের পর তৃণমূল উঠে যাবে, ফের আক্রমণ অর্জুনের

বিরোধী দলের মর্যাদা পাওয়াও কঠিন হয়ে যাবে।' বুধবার অন্ডালের সাউথ বাজারের মেলাতলার মাঠের জনসভা থেকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস সম্পর্কে ভবিষ্যৎবাণীর কথা শোনালেন বিজেপি সাংসদ অর্জুন সিং।

এখানেই শেষ নয়। তিনি আরও বলেন, '২৯৪টি আসনে প্রার্থী খুঁজে পাবে না তৃণমূল। তাই তলেতলে সিপিএম ও কংগ্রেসের সঙ্গে যোগাযোগ রাখছে।' এদিন সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করে, 'মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যসাথী কার্ড নেওয়াকে 'নাটক' বলে কটাক্ষ করেন তিনিও।

তিনি আরও বলেন, সভার পর সংবাদমাধ্যমে অর্জুন সিং বলেন, 'অস্তিত্ব সংকটে পড়বে এই দল। এই জেলাতেও একই হাল হবে। ইউজ অ্যান্ড থ্রো থিওরিতে বিশ্বাস করেন মমতা। ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেন। তারই ফল পাবেন তিনি।'

অন্যদিকে, 'বহিরাগত' কটাক্ষের জবাবে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে সাংসদ বলেন, 'এই রাজ্যে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা বিজেপির সর্বভারতীয় সভাপতি বহিরাগত। কিন্তু ওয়েসি বহিরাগত নন। ওর সঙ্গে সমঝোতা করে ভোটে লড়বে তৃণমূল!'

এদিন কয়লা গরু চুরি নিয়ে অভিষেককে নিশানা করে তিনি বলেন, 'গরু ও কয়লা পাচারের টাকা পুলিশি নিরাপত্তায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছে দেওয়া হয়।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+