রাম নামে মজেছেন রাজ্যের মন্ত্রী, শাহের আসার আগে ঘাসফুল শিবিরে কি ফের ভাঙনের প্রস্তুতি

রাম নামে মজেছেন রাজ্যের মন্ত্রী, শাহের আসার আগে ঘাসফুল শিবিরে কি ফের ভাঙনের প্রস্তুতি

অমিত শাহের আসার আগেই ফের দলবদলের জল্পনা পারদ ছুঁতে শুরু করেছে বঙ্গ রাজনীতিতে। তৃণমূলের মন্ত্রী স্বপন দেবনাথের মুখে রাম নাম শোনা যাচ্ছে। তাতেই তোলপাড় রাজনৈতিক মহল। তাহলে কী এবার পূর্ব বর্ধমানেও ভাঙন ধরাচ্ছে গেরুয়া শিবির। জল্পনা শুরু হয়ে গিয়েছে। যদিও মন্ত্রী নিজে সেই জল্পনায় জল ঢেলেছেন। তিনি বলেছেন আমি হিন্দু ধর্মে বিশ্বাসী, তবে অন্য ধর্মকেও শ্রদ্ধা করি।

রামমন্দির গড়লেন স্বপন দেবনাথ

রামমন্দির গড়লেন স্বপন দেবনাথ

যে জয় শ্রীরাম শুনলে রেগে যাচ্ছেন দলনেত্রী। সেই দলের মন্ত্রীই গড়লেন রামমন্দির। এই নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈিতক মহলে। পূর্ব বর্ধমানে ভাতছালা গ্রামে রাম মন্দিেরর উদ্বোধন করলেন তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি। খোল করতাল বাজিয়ে রাম নাম করতে করতে মন্দিরের দ্বারোদ্ঘাটন করলেন স্বপন দেবনাথ। তারপরেই শুরু হয়েছে জল্পনা। তাহলে কি তিনিও...।

মন্ত্রীর বার্তা

মন্ত্রীর বার্তা

রাম নামে কোনও দল নেই। বিজেপি যোগের জল্পনা উড়িয়ে দিয়ে বার্তা স্বপন দেবনাথের। এলাকায় আগেও রাম মন্দির ছি। সেকাই আবার সংস্কার করা হয়েছে মাত্র। সেই পুরনো ইতিহাসকে বাঁচিয়ে রাখতেই মন্দির সংস্কার করা হয়। প্রাচীন আমলে তৈরি হয়েছিল এই মন্দির। সেটা ভেঙে পড়ছে দেখেই তা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। এই নিয়ে আলাদা করে রাজনীতির কোনও কারণ নেই বলে পাল্টা আক্রমণ করেেছন মন্ত্রী।

জয় শ্রীরামে আপত্তি মমতা

জয় শ্রীরামে আপত্তি মমতা

জয় শ্রীরাম স্লোগান নিয়ে তোলপাড় চলছে রাজ্য রাজনীতিতে। নেতাজি জয়ন্তীতে সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই মমতাকে দেখে জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয়েছিল। তারপরে আর সেখানে বক্তৃতা করেননি মমতা। অত্যন্ত রুষ্ট হয়ে নেমে আসেন। তাঁকে ডেকে অপমান করা হয়েছে বলে অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী। এর প্রতিবাদে রাজ্যজুড়ে মিছিল করেছিল তৃণমূল কংগ্রেস।

স্লোগান বিতর্ক

স্লোগান বিতর্ক

বিজেপি যদিও এতে কোনও রাজনীতি দেখতে নারাজ। উল্টে মমতাকে এর জন্য আক্রমণ শানিয়েছেন তাঁরা। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ হুঙ্কার দিয়ে বলেছেন এবার থেকে যেখানে মমতাকে দেখা যাবে সেখানে জয় শ্রীরাম স্লোগান দেবে বিজেপি কর্মী সমর্থকরা। এই নিয়ে জোর বিতর্ক শুরু হয়ে ভোটমুখী বাংলায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+