তৃণমূল নেতার ছেলেকে অপহরণ করে খুন বর্ধমানে, গ্রেফতার ৩ গ্রামবাসী, বাড়ি ভাঙচুর জনতার

তৃণমূল নেতার ছেলেকে অপহরণ করে খুন বর্ধমানে, গ্রেফতার ৩ গ্রামবাসী, বাড়ি ভাঙচুর জনতার

৫ লক্ষ টাকা মুক্তি পণ চেয়েছিল অপহরণকারীরা। সেই টাকা দিতে না পারলে খুন করে ফেলা হবে ছেলে। হুমকি গিয়ে জানিয়েছিল বর্ধমানের গলসির তৃণমূল কংগ্রেস নেতাকে। ক্ষেতমজুর তৃণমূল নেতার আর্থিক সামর্থ নেই মুক্তিপণ দেওয়ার অপহরণকারীদের জানিয়েছিলেন। পরে গ্রামবাসীরাই উদ্যোগী হয়ে পুলিসকে জানায়। তার দেড় দিনের মধ্যেই গ্রামের পুকুরেই ভেসে উঠল ছেলের হাত পা বাঁধা দেহ। শ্বাস রোধ করে শিশুটিকে খুন করা হয়েছে বলে প্রাথমিক ভাবে অনুমান পুলিসের।

তৃণমূল নেতার ছেলেকে অপহরণ করে খুন বর্ধমানে, গ্রেফতার ৩ গ্রামবাসী, বাড়ি ভাঙচুর জনতার

গ্রেফতার করা হয়েছে গ্রামেরই তিন বাসিন্দাকে। কৃষ্ণ মাঝি, মঙ্গলদীপ দলুই ও জয়ন্ত বাগকে। তারপরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা গ্রামে। তিন অভিযুক্তের বাড়ি ভাঙচুর করে উত্তেজিত জনতা। গোটা গ্রামে পুলিস মোতায়েন করা হয়েছে। এখনও থমথমে গ্রাম। কেবল টাকার জন্যই অপহরণ কিনা সেটা খতিয়ে দেখছে পুলিস।

এই ঘটনায় কোনও রাজনৈতিক যোগ রয়েছে কিনা তারও তদন্ত চলছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে পুরনো শত্রুতার কারণেই এই ঘটনা। তবে কোনও ভাবেই রাজনৈতিক কারণ উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কারণ এলাকায় বেশ সুনাম ছিল তৃণমূল কংগ্রেস নেতার। গ্রামবাসীরা ঘটনার পূর্ণাঙ্ক তদন্তের দাবি জানিয়েছে এবং দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। একুশের ভোটের আগে গলসির এই ঘটনা রাজনৈতিক উত্তাপ বাড়াবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+