Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আসানসোলে এসেই জনসংযোগে নেমে পড়লেন এস এস অহলুওয়ালিয়া, কতটা হোম ওয়ার্ক করেছেন তিনি?

আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তিনি। তৃণমূল প্রার্থী তথা বিদায়ী সাংসদ শত্রুঘ্ন সিনহার বিরুদ্ধে তাঁর লড়াই। বিজেপি সুরিন্দর সিং অহলুওয়ালিয়াকে প্রার্থী করেছে বিজেপি। তিনি চলেও এসেছেন এলাকায়।

বৃহস্পতিবার দুর্গাপুরে নিজের বাড়িতে এসেছেন তিনি। ভোটের প্রচারের জন্য এখন তিনি সেখানেই থাকবেন। শুক্রবার সকালেই তিনি বেরিয়ে পড়েছেন প্রচারে। জন সংযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়৷ পুরনো এলাকায় এখন ঘুরে মানুষের সঙ্গে কথা বলাই অন্যতম কাজ।

SS Ahluwalia

শুক্রবার সকাল থেকে সেই জন সংযোগেই নেমে পড়লেন বিজেপি প্রার্থী। প্রথমে আজ অন্ডাল মোড়ে বিজেপি কর্মী সমর্থকরা প্রার্থীকে স্বাগত জানান। জনসংযোগ করেন তিনি। এরপরে তিনি রানিগঞ্চে মোড় এলাকায় যান। সেখানে বিজেপি কর্মী সমর্থকরা অপেক্ষা করছিলেন। মালা, উত্তরীয়, ফুল দিয়ে তাঁকে বরণ করা হয়৷ উষ্ণ অভ্যর্থনা করা হয় তাঁকে৷

ঘাগরবুড়ি মন্দিরে পুজো দিতে যান সুরিন্দর সিং অহলুওয়ালিয়া। জেতার জন্য ঈশ্বরের কাছে আশীর্বাদ চেয়ে পুজো দেন তিনি। কুলটি এলাকার বিজেপির কার্যালয়ে সাংগঠনিক মিটিংও করেন বলে খবর। আসানসোল এলাকায় নেতা জিতেন্দ্র তিওয়ারি৷ তার সঙ্গেও বিজেপি প্রার্থীর বৈঠকের কথা জানা গিয়েছে৷

অন্ডাল বিমান বন্দরে গতকাল তিনি নেমেছিলেন। এরপর গাড়িতে করে দুর্গাপুরের বাড়িতে গিয়েছিলেন। সেই সময়ই তাঁকে বরণ করে নেওয়ার জন্য উৎসাহিত বিজেপি কর্মী সমর্থকরা মাঠে নেমে পড়েছিলেন।

এর আগে এস এস অহলুওয়ালিয়া বর্ধমান - দুর্গাপুরের সাংসদ ছিলেন। সেখানে দল এবার দিলীপ ঘোষকে প্রার্থী করেছে। এস এস অহলুওয়ালিয়া প্রার্থী হবেন কি? সেই নিয়ে সংশয় তৈরি হয়েছিল। অতি সম্প্রতি তাঁকে দল এই কেন্দ্রে প্রার্থী করেছে?

কীভাবে প্রচার শুরু করবেন তিনি? গত উপনির্বাচনে এই আসন বিজেপির থেকে ছিনিয়ে নিয়েছে তৃণমূল। সেই আসন কি ফিরিয়ে আনতে পারবে বিজেপি? কতটা হোমওয়ার্ক করতে হবে বিজেপি প্রার্থীকে?

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+