Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Panchayat Election 2023: পূর্বস্থলীতে ধাক্কা খেল তৃণমূল, কয়েকশো নেতা-কর্মী ধরলেন লাল ঝান্ডা

Panchayat Election 2023: পূর্ব বর্ধমানের বিভিন্ন জায়গায় প্রার্থী নিয়ে অসন্তোষ রয়েছে তৃণমূল কংগ্রেস শিবিরে। তারই সুযোগ নিয়ে শক্তি বাড়াচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলি। পূর্বস্থলীতে শাসক দলকে বড় ধাক্কা দিল সিপিআই(এম)।

পূর্বস্থলীর বগপুর গ্রাম পঞ্চায়েতের শ-চারেক তৃণমূল নেতা-কর্মী যোগ দিলেন সিপিআই(এম)-এ। প্রতিক্রিয়া মেলেনি তৃণমূল নেতৃত্বের।

তৃণমূল ছেড়ে সিপিএমে

তৃণমূল-ত্যাগীদের দাবি, বগপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় উন্নয়ন নয়, হয়েছে লক্ষ লক্ষ টাকা চুরি। দলীয় নেতৃত্বকে জানিয়েও যার সুরাহা মেলেনি। এমনকী দলের উর্ধ্বতন নেতৃত্বও সেই টাকা চুরির ভাগ নিয়েছেন বলে অভিযোগ। সেই কারণেই তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি-সহ সক্রিয় কর্মীরা হাতে তুলে নিলেন লাল ঝান্ডা।

তৃণমূল ছেড়ে সিপিএমে

গ্রাম পঞ্চায়েতে থমকে রয়েছে উন্নয়ন। পঞ্চায়েত কর্তৃপক্ষ খরচের যে হিসেব দিয়ে বোর্ড টাঙিয়ে রেখেছেন সেটাও পুরোপুরি ভাঁওতা বলেই দাবি দলত্যাগীদের। পূর্বস্থলী ১ নং ব্লকের বগপুর পঞ্চায়েতের ধর্মতলা গ্রামের তৃণমূল বুথ সভাপতির কথায়, প্রথম দিন থেকে তৃণমূল দলটা করছি। কিন্তু বর্তমানে যা পরিস্থিতি তাতে আর সেখানে থাকা যায় না।

তৃণমূল ছেড়ে সিপিএমে

দলত্যাগীদের কথায়, বর্তমানে তৃণমূল দলে চোরদের বাড়বাড়ন্ত হয়েছে। উন্নয়নের টাকায় গ্রামে কাজ না করে সেই টাকা লুঠ করাকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে। আবার প্রার্থীও হয়েছেন দুর্নীতিতে জড়িতরাই। তাই সিপিআই(এম)-এ যোগদান করলাম। গ্রামের মানুষ সব দেখেই ভোটাধিকার প্রয়োগ করবেন।

তৃণমূল ছেড়ে সিপিএমে

দলবদলের কর্মসূচিতে সিপিআই(এম)-এর পক্ষে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী অঞ্জু কর, পূর্বস্থলী ১ নং এরিয়া কমিটির সম্পাদক তথা প্রাক্তন বাম বিধায়ক সুব্রত ভাওয়াল প্রমুখ। সিপিআই(এম) নেতৃত্বর দাবি, এই এলাকা এক সময় বামেদের দুর্জয় ঘাঁটি ছিল। ভুল বুঝে কেউ কেউ অন্য দলে গিয়েছিলেন। তাঁরাই এখন ঘরে ফিরছেন। এর প্রভাব ভোটের ফলেও পড়বে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+