ইদের নমাজ সেরে হিন্দু 'বাবা'র শেষকৃত্যে ব্যস্ত! মস্তক মুণ্ডনের পরে শ্রাদ্ধ শান্তির কাজে যোগদান যুবকের
মানবতার এক অন্য নজির দেখলো পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীবাসী। নিজে মুসলিম হয়েও এক হিন্দু পিতার শ্রাদ্ধ শান্তির যাবতীয় ক্রিয়া কর্ম করলেন মজিবর শেখ। সোমবার হিন্দু রীতিনীতি অনুযায়ী মস্তক মুণ্ডন করে প্রয়াত বৃদ্ধের দুই ছেলের সঙ্গে বসে মন্ত্রপাঠ করতে দেখা গেল ওই মুসলিম যুবককে।
মৃতের বড় ছেলে অমিতাভ চট্টোপাধ্যায় বলেন, বাবা খুব ছোট বেলা থেকেই মজিবরকে নিজের ছেলের মতন দেখতেন। আর তাঁরাও নিজেরা দুই ভায়ের সঙ্গে ওকে নিয়ে তিন ভাইয়ের মতো থেকেছি। বাবা গর্ব করে সে কথা বলতেনও।

সম্প্রতি পূর্বস্থলী ২ ব্লকে চুপি কালীতলা গ্রামের বাসিন্দা সমরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় হাসপাতালে চিকিৎসাধীন থাকা সময় মজিবর তাঁর কাছে কাছে থেকেছে। দাহ করার সময় শ্মশানেও গুরত্বপূর্ণ দায়িত্ব সামলেছে। এবার ও রোজা রেখেছিল। শনিবার নমাজ সেরেই মজিবর তাঁদের সঙ্গে ঘাটে গিয়ে মস্তক মুণ্ডন করে শ্রাদ্ধ শান্তির কাজে যোগ দেয়।
পূর্বস্থলীর এই ঘটনা সম্প্রীতির এক অনন্য নজির সৃষ্টি করলো বলে মনে করেন মৃতের বড় ছেলে অমিতাভ চট্টোপাধ্যায়। তিনি ফের একবার মজিবর শেখকে নিজের ভাই বলেই পরিচয় দিয়েছেন। তিনি বলেছেন, বাবা অসুস্থ হওয়ার পর মজিবর সবসময় পাশে ছিল। মৃত্যুর পরে শ্মশানেও গিয়েছিল।

প্রসঙ্গত বার্ধক্য জনিত কারণে গত ১৩ এপ্রিল প্রয়াত হন সমরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। তাঁর দুই ছেলে ও এক মেয়ে। সকলেই বিবাহিত। খুব ছোট বেলা থেকেই ওই গ্রামের মজিবর শেখের যাতাযাত ছিল চট্টোপাধ্যায় বাড়িতে। সেই সময় থেকেই সমরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় মজিবরকে নিজের ছেলের মতো ভাল বাসতেন।
বাড়িতে কোনও ভাল খাবার হলে নিজের ছেলে-মেয়ে ও মজিবরের মধ্যে ভাগ করে দিতেন। সমরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে মজিবর কাকু বলে ডাকতেন। অন্যদিকে মুসলিমদের নানা অনুষ্ঠানেও এই হিন্দু ব্রাহ্মণ বাড়ির দুই ভাইকে নিজের বাড়িতে নিমন্ত্রণ করে নিয়ে যেতেন মজিবর। সেই সম্পর্ক যে অটুট ছিল তা দেখা গেলো সমরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় প্রয়াত হওয়ার পরেও।

অন্যদিকে পেশায় কৃষক বছর পঁয়তাল্লিশের মজিবর শেখ বলেছেন, উনি শিখিয়েছিলেন সবার ওপরে মানুষ সত্য। কেউ কেউ বাঁকা কথা শোনালেও কান দেননি বলে জানিয়েছেন তিনি। সেটাই তিনি মেনে চলেন। মৃতের ছেলে অমিতাভ চট্টোপাধ্যায় বলেছেন এদেশে সাম্প্রদায়িক হিংসার খবর পাওয়া যায়। কিন্তু এখানেই মজিবরের মতো মানুষেরাও রয়েছেন।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications