'চিঠি দিয়েছিলেন মোদীকে, সাড়াও পেয়েছেন', আচমকা প্রধানমন্ত্রী মোদীর প্রশংসায় পঞ্চমুখ শত্রুঘ্ন

তৃণমূলে যোগ দিয়ে রীতিমতো চমক দিয়েছিলেন একসময়ের কেন্দ্রীয় মন্ত্রী শত্রুঘ্ন সিনহা। বিজেপি শিবির আনুষ্ঠানিকভাবে ছাড়ার আগেই তাঁর মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরোধিতার কথা শোনা গিয়েছিল। এরপর জল গড়িয়েছে অনেক। বর্তমানে

তৃণমূলে যোগ দিয়ে রীতিমতো চমক দিয়েছিলেন একসময়ের কেন্দ্রীয় মন্ত্রী শত্রুঘ্ন সিনহা। বিজেপি শিবির আনুষ্ঠানিকভাবে ছাড়ার আগেই তাঁর মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরোধিতার কথা শোনা গিয়েছিল। এরপর জল গড়িয়েছে অনেক। বর্তমানে সেই বিহারীবাবু আসানসোলের তৃণমূল সাংসদ। আর তাঁর মুখেই শোনা গেল মোদীর প্রশংসা।

আচমকা প্রধানমন্ত্রী মোদীর প্রশংসায় পঞ্চমুখ শত্রুঘ্ন

তাঁর চিঠিতে সাড়া দিয়ে মোদী কীভাবে সাহায্য করেছেন, সেই বর্নণাও শোনা গিয়েছে সাংসদের মুখে।

বৃহস্পতিবার আসানসোলে একটি সাংবাদিক বৈঠক করেন শত্রুঘ্ন সিনহা। সেখানে তিনি জানিয়েছেন, দুরারোগ্য ক্য়ান্সারে আক্রান্ত কয়েকজন রোগীর জন্য় অর্থ সাহায্য চেয়েছিলেন তিনি। চিঠিও লিখেছিলেন মোদীকে। সেই চিঠিতে সাড়া দিয়ে প্রধানমন্ত্রী ত্রান তহবিল থেকে সাহায্য করা হয়েছে, দেওয়া হয়েছে টাকা।

সাংসদ উল্লেখ করেন, মোট ২৮ জন রোগীর জন্য সাহায্য চেয়ে এই চিঠি দিয়েছিলেন তিনি। এখনও পর্যন্ত ৭ জনের জন্য সাহায্য পাঠানো হয়েছে বলে জানান শত্রুঘ্ন। সাংবাদিক বৈঠকে তিনি এও দাবি করেন, অন্যান্যদের ক্ষেত্রে যেখানে ২ থেকে ৩ লক্ষ টাকা দেওয়া হয়, সেখানে তাঁর অনুরোধে প্রতি ক্ষেত্রেই ৩ লক্ষ টাকা করে দেওয়া হয়েছে। তাঁর কথায়, তিনি যে দীর্ঘদিন কেন্দ্রে স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, সে কথা হয়ত মনে রেখেছেন প্রধানমন্ত্রী।

এছাড়া আসানসোলের স্বাস্থ্য পরিষেবার সার্বিক উন্নতিতে যে তিনি নজর দিয়েছেন, সে কথা উল্লেখ করেছেন সাংসদ। তিনি জানান, বাইরে থেকে কোনও বেসরকারি সুপার স্পেশালিটি হাসপাতাল আসানসোলে আনা যায় কি না, সেটা দেখা হচ্ছে। এছাড়া একটি মেডিক্য়াল কলেজ করার কথাও ভেবেছেন তিনি।

সাংসদ হওয়ার এতদিন পর প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর গলায় মোদীর প্রশংসা শুনে হতবাক অনেকেই। বিজেপিতে থাকাকালীন শেষের দিকে তিনিই ছিলেন মোদী তথা গেরুয়া শিবিরের সবথেকে বড় সমালোচক। পরে বিজেপি ছেড়ে দেন তিনি। তবে করোনাকালেও আচমকা টুইটে মোদীর প্রশংসা করতে দেখা যায় তাঁকে। যে ভাবে মোদী চিন থেকে ভারতীয়দের সরিয়ে এনেছিলেন, তার প্রশংসা করেছিলেন শত্রুঘ্ন। এবার ফের তাঁর মুখে শোনা গেল সেই প্রশংসা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+