দিলীপ ঘোষের নিশানায় 'গৃহপালিত' বুদ্ধিজীবীরা! প্রাতর্ভ্রমণে চটলেন দলের কর্মীদের ওপরে

শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ২০১৪ এর পর সমস্ত নিয়মেই অবৈধ। এদিন দুর্গাপুরের সাগরভাঙায় দিলীপ ঘোষ তাঁর প্রাতর্ভ্রমণ কর্মসূচি ও চা চক্রের অনুষ্ঠানে এমনটাই মন্তব্য করেছেন। এদিন দিলীপ ঘোষ প্রাতর্ভ্রমণে দলের কর্মীদের ওপরে ক্ষেপে যান।

প্রাতর্ভ্রমণ কর্মসূচি ও চা চক্রের অনুষ্ঠানের মাধ্যমে দিলীপ ঘোষ জনসংযোগ করেন। যা এই ভোটপর্বের সময় গুরুত্বপূর্ণ। কিন্তু এই এলাকায় আগেও একাধিক কর্মসূচি করেছেন তিনি। তারপর বুধবারেও একই জায়গা বেছে নেওয়ার জন্য দলীয় কর্মীদের নিশানা করেন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী।

dilip ghosh

দিলীপের নিশানায় দলের কর্মীরা
তিনি বলেন, ওদের মাথা কাজ করছে না। চাপ নিতে পারছেন না কর্মীরা। দিলীপ ঘোষ সাধারণভাবে সাংগঠনিক জেলার তৈরি করা কর্মসূচি অনুযায়ী কাজ করেন। সেখানে কর্মীদের এই পরিশ্রম করতে দম বেরিয়ে যাচ্ছে। একই জায়গায় বারে বারে কর্মসূচির তালিকা কে তৈরি করছেন, তা তিনি বুঝতে পারছেন না বলে ক্ষোভ প্রকাশ করেন।

সবই লুট করে তৃণমূল
এদিন দিলীপ ঘোষ বলেন, এই বাংলায় সবই লুট করে তৃণমূল। স্লোগান লুট করে, নায়ক-নায়িকা লুট করে। তিনি এব্যাপারে তৃণমূলের জয় বাংলা স্লোগানের কথাও তোলেন। শ্রমিক দিবসে তৃণমূলের কর্মসূচি সম্পর্কে বলেন, যাঁরা করতেন, তাঁরা কোথায় গেলেন?

নিশানায় তৃণমূল
দিলীপ ঘোষ এদিন অভিযোগ করেন, গত ২০২১-এর বিধানসভা নির্বাচনের পরে তৃণমূলে অনেক বিজেপি কর্মীকে বিভিন্ন বেসরকারি সংস্থা থেকে জোর করে ছাড়িয়ে দিয়েছে। সেইসব এলাকার মধ্যে দুর্গাপুরও রয়েছে। তিনি বলেন, সাধারণ মানুষ বাড়ি বানাতে অনুমতি নিতে গেলে অনেক সময় লাগে। কিন্তু বড় বড় প্রোজেক্টের ক্ষেত্রে সাত দিনের মধ্যে কাজ শুরু হয়ে যাচ্ছে। কারণ এর পিছনে তৃণমূলের বড় নেতা রয়েছে। দুর্গাপুরে তৃণমূল রাজের পিছনে তৃণমূল রয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

দিলীপের নিশানায় সিপিআইএম
সিপিআইএমের নাম না করে তিনি বলেন, একটা সময়ে শ্রমিকদের নিয়ে যারা রাজনীতি করেছে, তারা আজ নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। একটা সময়ে ওইসব দলগুলি ভুলভাল আন্দোলন করে গ্রহণযোগ্য হারিয়ে বলেও দাবি করেন দিলীপ ঘোষ।

বুদ্ধিজীবী না তাঁবেদার
২০১৭-র পরে দুর্গাপুরে পুরসভা নির্বাচন না হওয়া প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, তৃণমূল নির্বাচনকেই ভয় পায়। কিন্তু পঞ্চায়েত আর পুরসভা নির্বাচন করতে গেলে তাদের হাত-পা কাঁপে। বুদ্ধিজীবীদের একাংশ বাংলায় তৃণমূলকে ভোট দেওয়ার আবেদন করেছেন, এব্যাপারে দিলীপ ঘোষ বলেন, তাঁরা বুদ্ধিজীবী না তাঁবেদার? যাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে পুরস্কার নিয়েছেন, তাঁরা তো ওদের হয়ে বলবেই। এইসব বুদ্ধিজীবীদের গৃহপালিত বলেও কটাক্ষ করেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+