Dilip Ghosh: 'তাঁর বাড়ির লোক তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেয়' , মমতার দুর্ঘটনা নিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ

'দিদিমনিকে তাঁর বাড়ির লোকেরাই ধাক্কা দিয়ে ফেলে দেন। এবার বাংলার মানুষ কখন তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেবেন সেটা বুঝতেই পারবেন না।' দুর্গাপুরে প্রথম দিনের প্রচারেই বিস্ফোরক মন্তব্য বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের। এই কেন্দ্রে তাঁর প্রতিপক্ষ কীর্তি আজাদ।

কীর্তি আজাদকে নিশানা করতে গিয়েই দিলীপ ঘোষ বলেছেন যাঁর হাত ধরে কীর্তি আজাদ প্রার্থী হয়েছেন বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁর বাড়ির লোকেরাই ধাক্কা দিয়ে ফেলে দেন। কাজেই কীর্তি আজাদকেও ধাক্কা দিয়ে সরিয়ে দিতে বেশি সময় নেবেন না কেন্দ্রের ভোটাররা।

Dilip Ghosh

কীর্তি আজাদ ফর্মে নেই তিনি রিটায়ার্ড। ফর্মে রয়েছেন তিনি। বর্ধমানের মানুষের কাছে বহিরাগত তৃণমূল কংগ্রেস প্রার্থী এমনই দাবি করেছেন বিজেপি নেতা দীিলপ ঘোষ। আজ সকাল থেকেই দুর্গাপুরে প্রচার শুরু করেছেন তিনি। সকালে প্রাতর্ভ্রমণ করেন তিনি।

গতকালই নিজের কেন্দ্রে পৌঁছে গিয়েছেন দিলীপ ঘোষ। মেদিনীপুরের জায়গায় বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে দিলীপ ঘোষকে প্রার্থী করা নিঃসন্দেহে বিজেপির বড় চমক। যদিও তিনি কিছুতেই মেদিনীপুর কেন্দ্রটি ছাড়তে রাজি ছিলেন না। কারণ বরাবরই সেই কেন্দ্রেই জয়ী হয়ে এসেছেন দিলীপ ঘোষ। হঠাৎ করে সেখান থেকে দিলীপকে সরিয়ে দেওয়ার নেপথ্যে কোন কারণ রয়েছে তা নিয়ে জল্পনা রয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য দুর্গাপুরে প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে দিলীপ ঘোষ যে মন্তব্য করেছেন সেটা রীতিমতো চমকে দেওয়ার মতো। কয়েকদিন আগে নিজের বাড়িতেই পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তড়ঘড়ি তাঁকে গাড়িতে করে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়েছে। কপালে ৪টি সেলাই পড়েছে তাঁর। এই ঘটনার পরেই এসএসকেএমের ডিরেক্টর মেডিকেল বুলেটিনে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রীর আঘাতের নেপথ্যে রয়েছে পিছন থেকে ধাক্কার অনুভূতি।

তারপরেই জল্পনা শুরু হয়েছিল কে বা কারা তাঁকে ধাক্কা দিলেন তাও আবার বাড়ির ভেতরে। সন্ধেবেলা বাড়ির ভেতরে হাঁটতে গিয়েই পড়ে গিয়েছিলেন তিনি। বিজেপি প্রার্থীর এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছে তৃণমূল কংগ্রেস নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়। তিনি পাল্টা আক্রমণ করে বলেছেন এই প্রথম নয় এর আগেই মুখ্যমন্ত্রীকে নিয়ে কুমন্তব্য করেছেন তিনি। নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে আঘাত লাগার পর বলেছিলেন বারমুডা পরতে। কাজেই তাঁর রুচি কি ধরনের সেটা বোঝাই যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+