MD Salim: শুভেন্দু-মমতা একসঙ্গে মিছিল করুক! দুর্নীতি থেকে প্রধানমন্ত্রীর সফর, বিস্ফোরক মহঃ সেলিম
মোদী-মমতা মিলে তিস্তা প্রকল্প বন্ধ করে দিয়েছেন। এদিন সকালে বাঁকুড়া যাওতার পথে এমনটাই অভিযোগ করলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহঃ সেলিম। শাসক দলকে আক্রমণ করতে গিয়ে তিনি বলেন, তৃণমূলের দুর্নীতিটাই হল নীতি। মা-মাটি-মানুষ স
মোদী-মমতা মিলে তিস্তা প্রকল্প বন্ধ করে দিয়েছেন। এদিন সকালে বাঁকুড়া যাওতার পথে এমনটাই অভিযোগ করলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহঃ সেলিম। শাসক দলকে আক্রমণ করতে গিয়ে তিনি বলেন, তৃণমূলের দুর্নীতিটাই হল নীতি। মা-মাটি-মানুষ সব কিছুকেই টাকায় বিক্রি করেছে তারা। কংগ্রেসের যাত্রায় বামেদের শুভেচ্ছা রয়েছে বলে জানিয়েছেন মহঃ সেলিম।

রেল ইঞ্জিনের বরাত জার্মানিকে
রাজ্যে রয়েছে চিত্তরঞ্জন রেল ইঞ্জিনের কারখানা। সেখানে না তৈরি করে গুজরাতে। তারপরেও সেখানে রেল ইঞ্জিন তৈরি না করে জার্মানিতে ১২০০ রেল ইঞ্জিনের বরাত দিয়েছে মোদী সরকার। এদিন এমনটাই অভিযোগ করেছেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহঃ সেলিম।
মহঃ সেলিম বলেছেন, প্রধানমন্ত্রী আসছেন ভাল কথা। কিন্তু আগেও তো রাজধানী, শতাব্দী এক্সপ্রেসের উদ্বোধন হয়েছে। শুরুরটায় থাকতেন প্রধানমন্ত্রী। এখানে বন্দে ভারত তো আগে উদ্বোধন করা হয়ে গিয়েছে। ফের প্রধানমন্ত্রীকে দিয়ে উদ্বোধন করা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

ভাঙন নিয়ে কোনও কথা নেই
প্রধানমন্ত্রী আসছেন গঙ্গা নিয়ে বৈঠক করতে। তাও তিন বছর পরে করছেন। কিন্তু এখন গঙ্গার বড় সমস্যা হল ভাঙন। গঙ্গার ভাঙন নিয়ে প্রধানমন্ত্রী কিংবা মুখ্যমন্ত্রীর মুখে কোনও কথা নেই বলে অভিযোগ করেছেন তিনি। সেলিম তুলে ধরেছেন, রাজ্যের মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া এবং ঝাড়খণ্ডে গঙ্গায় ভাঙনের প্রসঙ্গ। গঙ্গা ভাঙন নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকার তাদের ভূমিকা পালন করছে না বলে অভিযোগ করেছেন তিনি। সিপিআইএম রাজ্য সম্পাদক জানান, মোদী কেন্দ্রে ক্ষমতায় আসার পরে সেচ, জলপথ-সহ বেশ কয়েকটি দফতরকে একসঙ্গে করে গঙ্গা দফতর করা হয়েছে। আর সব টাকা খরচ করা হচ্ছে বারাণসীতে। সংসদে গঙ্গার নাব্যতা দুমিটার করার কথা বলা হলেও কোথাও তা নেই বলেও অভিযোগ করেছেন তিনি। কলকাতা থেকে এলাহাবাদ পর্যন্ত মাল ও যাত্রী পরিবহণে গঙ্গাকে ব্যবহারের কথা বলা হলেও, সেই প্রতিশ্রুতি কোথায় গেল, সেই প্রশ্ন করেছেন সেলিম। তিস্তা ব্যারেজ প্রকল্পের কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ করেছেন তিনি।

শুভেন্দু-মমতা একসঙ্গে মিছিল করুক
পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ এক সরকারিকর্মীকে সিবিআই তলব করেছে। এব্যাপারে প্রশ্ন করা হলে মহঃ সেলিম বলেন, মমতা-অভিষেক-ফিরহাদ- শুভেন্দু সবাই সিবিআই অফিসে গিয়ে ধর্না দিক, বলুক তারা সবাই চোর, সবাইকেই তলব করা হোক। মদন মিত্রকে ধরার সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলের কথা তিনি স্মরণ করিয়ে দেন। দুর্নীতিতে শুভেন্দু অধিকারীও যুক্ত। তাই মমতা-শুভেন্দু একসঙ্গে মিছিল করুন নিজাম প্যালেসের সামনে। মমতা-শুভেন্দুর ঢাক পেটানো সাংবাদিক-বুদ্ধিজীবীরাও এর সুবিধা পেয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি। তৃণমূলে দুর্নীতিটাকেই নীতিতে পরিণত করেছে বলেও কটাক্ষ করেন তিনি।
সেলিম বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে সাধারণ মানুষ রুখে দাঁড়ানোয় এখন তো প্রধানরা পালাচ্ছেন। এরপর বিডিও পালাবে। তারপরে মন্ত্রীরা পালাবেন। কেন ২০১৪-তে ক্ষমতায় আসার পর থেকে কেন্দ্রীয় প্রকল্পের দুর্নীতিতে অভিযুক্তদের বিরুদ্ধে কেন্দ্র ব্যবস্থা নিচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

শিল্প-সাহিত্য-কলা জলাঞ্জলি
মহঃ সেলিম অভিযোগ করেছেন, দেশের শিল্প-সাহিত্য-কলা জলাঞ্জলি দেওয়া হচ্ছে। তিনি বলেন, কেউ বলছেন, এই সিনেমা বয়কট করতে, কেউবা বলছেন, কোনও শিল্পীকে বয়কট করতে। তিনি বলেন, শুধু অরিজিৎ সিং-এর এ নয়, এ টু জেড পর্যন্ত এই অবস্থা। সব সরকারি অনুষ্ঠান হয়ে গিয়েছে দলীয়। তিনি অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী সরকারি কর্মসূচিতে নিজেদের ঢাক পেটান, মিথ্যাচার দেন। তৃণমূল-বিজেপির রাজনীতিতে শিল্প-সাহিত্য-কলায় কোল্যাটারাল ড্যামেজ হয়ে গিয়েছে।












Click it and Unblock the Notifications