ঘরে-বাইরে সাঁড়াশি চাপে সৌমিত্র, বিজেপি সাংসদের নামে জামিন অযোগ্য ধারায় মামলা
ঘরে-বাইরে সাঁড়াশি চাপে সৌমিত্র, বিজেপি সাংসদের নামে জামিন অযোগ্য ধারায় মামলা
ঘরে-বাইরে সাঁড়াশি চাপে রয়েছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ তথা বিজেপি যুব মোর্চা সভাপতি সৌমিত্র খাঁ। মুখ্যমন্ত্রী ও মহিলাদের নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগে বিজেপি নেতার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা গায়ের করা হয়েছে। বর্ধমানের খণ্ডঘোষের একের পর এক বিতর্কিত মন্তব্য করেছিলেন বিজেপি নেতা। তার পরেই বর্ধমানের এক মহিলা তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

সৌমিত্র বিরুদ্ধে মামলা
অভিনেত্রী সায়নী ঘোষ, দেবলীনা দত্ত থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একের পর এক মহিলােদর নাম করে কুরুচিকর মন্তব্য করেছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। সায়নী ঘোষদের যৌন কর্মী বলেতেও দ্বিধাবোধ করেননি তিনি। যদিও পরে সৌমিত্রর এই মন্তব্যের জন্য বিজেপি নেতা শমীক ভট্টাচার্য প্রকাশ্যে ক্ষমাও চেয়ে নিয়েছেন। সৌমিত্রকে পাল্টা জবাবও দিয়েছেন সায়নী ঘোষরা। তারপরেই বর্ধমানের এক মহিলা বিজেপি সাংসদের বিরুদ্ধে মামলা দােয়র করেন। জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে বিজেপি নেতার বিরুদ্ধে।

সৌমিত্রর ভোট প্রতিশ্রুতি
খণ্ডঘোষের সভা থেকে ভোট প্রতিশ্রুতি দিয়েছেন বিজেপি নেতা সৌমিত্র খাঁ। তিনি বলেছেন বিজেপি ক্ষমতায় এলে ঘরে ঘরে স্কুটি দেবে। আর ঘরে ঘরে চাকরি হবে। এতে বেশ অস্বস্তিতে পড়েছে বঙ্গ বিজেপি। বিজেপি যুব মোর্চা সভাপতির এই ভোট প্রতিশ্রুতিতে রীতিমতো অসন্তুষ্ট নেতাদের একাংশ। ইস্তেহার প্রকাশের আগেই বিজেপি সাংসদের এই ভোট প্রতিশ্রুতিকে সোজা চোখে দেখছে না বঙ্গ বিজেপি নেতাদের একাংশ।

কবিতা বিতর্ক
খণ্ডঘোষের সভা থেকে অন্নদামঙ্গলের লাইনকে জীবনানন্দ দাশের কবিতার লাইন বলে মন্তব্য করেছেন বিজেপি সাংসদ। তারপরেই এই নিয়ে বিতর্ক শুরু হয় সোশ্যাল মিডিয়ায়। বিজেপি সাংসদকে নিয়ে তুমুল আলোড়ন তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। বিজেপি সাংসদের শিক্ষাগত যোগ্যতা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

সুজাতার চিঠি সৌমিত্র খাঁকে
তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন সৌমিত্র খাঁর স্ত্রী সুজাতা খাঁ। তারপরেই সুজাতাকে ডিভোর্স নোটিস পাঠান সৌমিত্র খাঁ। কিন্তু সুজাতা কিছুতেই সমিত্রকে ডিভোর্স দিতে চান না। তার পরেই সুজাতা সৌমিত্রকে চিঠি দিয়েছেন। তাতে তিনি লিখেছেন সৌমিত্রকে তিনি কোনও ভাবেই ডিভোর্স দিতে চান না।












Click it and Unblock the Notifications