দক্ষিণ ২৪ পরগনার ১৫ বুথে পুনর্নির্বাচন, কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ

দক্ষিণ ২৪ পরগনার দুটি বিধানসভা কেন্দ্রের ১৫টি বুথে এদিন শনিবার পুনর্নির্বাচন চলছে। এর মধ্যে মগরাহাট পশ্চিমের ১১টি এবং ডায়মন্ড হারবারের ৪টি বুথ অন্তর্ভুক্ত। সকাল ৭টা থেকে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর কড়া পাহারায় ভোটগ্রহণ শুরু চলছে।

প্রথম দফার ভোটে পুনর্নির্বাচনের দাবি না উঠলেও, বুধবার দ্বিতীয় দফার ভোট মিটতেই দক্ষিণ ২৪ পরগনার চারটি বিধানসভা কেন্দ্রের মোট ৭৭টি বুথে এই দাবি ওঠে। কমিশন সূত্রে জানা গেছে, ফলতা থেকে ৩২টি, ডায়মন্ড হারবার থেকে ২৯টি, মগরাহাট থেকে ১৩টি এবং বজবজ থেকে ৩টি অভিযোগ জমা পড়েছিল।

অভিযোগগুলির মধ্যে ছিল- ইভিএমে টেপ লাগানো, কালি মাখানো বা ক্যামেরায় রুমাল চাপা দেওয়া। তবে ডায়মন্ড হারবারের মগরাহাট পশ্চিম থেকে আসে এক গুরুতর অভিযোগ: "ভোটারের জামার পকেটে স্পাই ক্যামেরা রাখা হয়, যাতে শনাক্ত করা যায় ভোটার কোন দলকে ভোট দিচ্ছেন!"

এহেন গুরুতর অভিযোগগুলো খতিয়ে দেখতে নির্বাচন কমিশন কড়া পদক্ষেপ নেয়। গত বৃহস্পতিবার বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত সংশ্লিষ্ট এলাকাগুলো সরেজমিনে পরিদর্শন করে রিপোর্ট জমা দেন। তিনি ফলতার ৩০টি বুথে পুনর্নির্বাচনের প্রস্তাব দিলেও, ওই বুথগুলোতে ভোট বাতিলের সিদ্ধান্ত নেয়নি কমিশন।

কমিশনের চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী তাই মগরাহাটের ১১টি এবং ডায়মন্ড হারবারের ৪টি বুথেই পুনরায় ভোট চলছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+