Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সন্দেশখালি ইস্যুতে বাংলার ১০ কোটি মানুষকে বিজেপির অপমান, আক্রমণ অভিষেকের

ভার্চুয়াল সভা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। খারাপ আবহাওয়ার জন্য কপ্টার উড়তে পারেনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সেই কারণে বীরভূম ও বর্ধমানে গিয়ে সভা করতে পারলেন না তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড।

ভার্চুয়াল সভায় রীতিমতো আক্রমণ করেন বিজেপিকে৷ সন্দেশখালি প্রসঙ্গ থেকে লক্ষ্মীর ভাণ্ডার একাধিক বিষয় নিয়ে বক্তব্য রাখেন তিনি। সন্দেশখালি নিয়ে বিজেপি মিথ্যা কথা প্রচার করছে। ফের অভিযোগ তুলেছেন তিনি৷

Abhishek Banerjee

তৃণমূলের সঙ্গে রাজ্যে বিজেপির লড়াই ছিল৷ বিজেপি সন্দেশখালি বিষয়ে মিথ্যা কথা বলছে। এখন বাংলার সঙ্গে বিজেপির লড়াই। এই কথা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকেও নিশানা করেছেন তিনি।

রেখা পাত্রের একটি ভিডিও সামনে এসেছে। সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি ওয়ান ইন্ডিয়া বাংলা। সেখানে তিনি বলছেন, যারা অভিযোগ করছেন, তাদের নিয়ে যাওয়া হয়নি। যাদের রাষ্ট্রপতির কাছে নিয়ে যাওয়া হয়েছে, তাদের সঙ্গে এদের যোগাযোগ নেই। গঙ্গাধর কয়ালের কথাও তোলেন অভিষেক৷ দুই হাজার টাকা নিয়ে মিথ্যা মামলা করেছেন রেখা।

অভিষেকের কথায়, বিজেপির মিথ্যাচারের বেলুন চুপসে গিয়েছে। গেরুয়া শিবির বাংলার ১০ কোটি মানুষকে অপমান করেছে সন্দেশখালি ইস্যুতে। এদিন নাম না করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও আক্রমণ করেছেন তিনি।

বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে। কোচবিহারের বিজেপি নেত্রীর অডিও ক্লিপ এদিনও শোনান অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ সেই ক্লিপেরও সত্যতা যাচাই করেনি ওয়ান ইন্ডিয়া বাংলা। যারা লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করতে চাইছে, তাদের নির্বাচনে জমি ছাড়া উচিত? সেই প্রশ্ন করেছেন অভিষেক।

বৃহস্পতিবার বীরভূমের তৃণমূল প্রার্থী শতাব্দী রায় ও পূর্ব বর্ধমানে প্রার্থী শর্মিলা সরকারের হয়ে সভা করার কথা ছিল অভিষেকের। বেলা বাড়তেই প্রবল বৃষ্টি, কালবৈশাখী ঝড় শুরু হয়। ফলে কপ্টার উড়তে পারেনি। ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য রাখেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+