ইসলামাবাদের উপর দিয়ে উড়ে যাচ্ছে যুদ্ধবিমান, পাক সাংবাদিকের টুইটে আলোড়ন
নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর : উরিতে জঙ্গিহানায় একাধিক ভারতীয় জওয়ানের মৃত্যুর পর ভারত-পাক উত্তেজনার পারদ চড়ছে তো চড়ছেই। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাত্রে তার আরও কিছু নমুনা দেখা গেল।
বর্ষীয়ান পাকিস্তানী টিভি সাংবাদিক হামিদ মীর একটি টুইটে লেখেন যে ইসলামাবাদ শহরের উপর দিয়ে এফ-১৬ যুদ্ধবিমান উড়ে যাচ্ছে।

পরমাণু শক্তিধর দুই প্রতিবেশী দেশের মধ্যে ঘোর উত্তেজনার বাতাবরণে মীরের এই টুইট চারদিকে শোরগোল ফেলে দেয়। চারদিক থেকে প্রতিক্রিয়া আসতে শুরু করলে মীর একটি রিটুইটের মাধ্যমে সবাইকে আস্বস্ত করে বলেন যে চিন্তার কিছু নেই, ব্যাপারটা নিতান্তই সেনাবাহিনীর মহড়া। "পাক সেনা ইসলামাবাদবাসীকে বোঝাতে চায় যে তাঁরা সম্পূর্ণভাবেই প্রস্তুত," জানায় টুইটটি।
ধসল করাচি শেয়ার বাজার
কিন্তু ইসলামাবাদের আকাশে মহড়া চললেও দক্ষিণ পাকিস্তানের করাচি শহরের শেয়ার বাজারে সত্যিকারের ধস নামে, কারণ ওই একই -- দু'দেশের সম্পর্কের উত্তপ্ততা। ইসলামাবাদের সংবাদমাধ্যম বৃহস্পতিবার জানায় যে উরি-পরবর্তী পরিস্থিতিতে পাকিস্তানী সেনার "আগ্রাসী" মহড়া এবং পাক-অধিকৃত কাশ্মীর সহ সেদেশের উত্তর দিকের আকাশসীমায় নিষেধাজ্ঞা জারি হওয়ার কারণে অর্থনীতিতে এক ব্যাপক প্রভাব পড়ে।
পাকিস্তানী প্রথম শ্রেণীর দৈনিক 'ডন' জানায় যে সে-দেশের সামরিক বাহিনীর তরফ থেকে সামগ্রিক পরিস্থিতির উপর কোনও সরকারি বিবৃতি না আশায় চারদিকে বিভ্রান্তি আরও বাড়ছে। একজন পাক সেনা আধিকারিক অবশ্য জানান যে ভারতের দিক থেকে "হুমকি" আসার পরিপ্রেক্ষিতে পাকিস্তানী কর্তৃপক্ষ চরম নজরদারি চালাচ্ছে সর্বপ্রান্তে। 'ডন' জানায় পাকিস্তানের কর্মসূচি প্রসঙ্গে বিশদে জানতে হলে আরও কিছুদিন ধৈর্য ধরতে হবে।
এদিকে, আকাশসীমায় নিষেধাজ্ঞা লাগু করা ছাড়াও পাকিস্তানী কর্তৃপক্ষ তাদের দু'টি বড় সড়কপথকে বন্ধ করে তা যুদ্ধবিমান ওঠানামার কাজে লাগাচ্ছে বলে ও-দেশের সংবাদসংস্থাগুলি জানিয়েছে। সেনা আধিকারিকরা জানিয়েছেন এসবই তাঁদের মহড়ার অন্তর্গত। অপরদিকে, আকাশসীমায় নিষেধাজ্ঞার ফলে ইসলামাবাদ থেকে গিলগিট এবং স্কার্দু পর্যন্ত বিমান পরিষেবা আপাতত বন্ধ করা হয়েছে।
এই সামরিক আয়োজনের ফলে পাকিস্তান জুড়ে যুদ্ধের আশঙ্কা দেখা দেয় এবং তার প্রত্যক্ষ প্রভাব পড়ে করাচির শেয়ার বাজারে। বেশ বড়রকমের পতন হয় সূচকের। ভারত-পাক যুদ্ধ আসন্ন বলে যে খবর চারদিকে চাউড় হচ্ছে এবং তার ফলে যে আশঙ্কা-ভীতির সৃষ্টি হচ্ছে, তাতেই ক্ষতিগ্রস্ত হয়েছে শেয়ার বাজার বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications