সাইকেলই যেন ঘরবাড়ি, সাইকেল চালিয়েই দেশ ঘুরছেন এই যুবক, কোন বার্তা দিচ্ছেন তিনি?
ন্যাশনাল পলিউশন কন্ট্রোল ডে আজ ২ ডিসেম্বর। দূষণে জেরবার গোটা দেশ। দিল্লি রীতিমতো এবারও শীতের দূষণের কবলে। দূষণ না কমালে মানব জীবনের উপর ক্ষতিকারক প্রভাব আরও ছড়িয়ে পড়বে। এই বার্তাই ছড়িয়ে দিতে সাইকেলে প্রচার করছেন এক যুবক।
দিনের পর দিন পেট্রোল ও ডিজেল চালিত যানবাহনের জন্য পরিবেশ দূষিত হচ্ছে। তার প্রভাব পড়ছে জলস্তরে। এই পরিস্থিতি চলতেই থাকলে আগামীতে মানব সভ্যতা প্রবল সমস্যায় পড়বে। এর প্রতিকার হিসেবে সকলকে সাইকেলিং করতে হবে। এই বার্তা ছড়িয়ে দিতে ভারতের ২৯ টি রাজ্যে সাইকেল নিয়ে প্রচার করছে এক যুবক।

উত্তরপ্রদেশের সোনভদ্র এলাকার বছর ২২ এর যুবক মানন্দ্র কুমার। তিনিই এই ভাবনা নিয়ে প্রচার করে চলেছেন। ইতিমধ্যেই তিনি উত্তরপ্রদেশ সহ হিমাচল প্রদেশ, বিহার, সিকিম ঘুরে এসেছেন। এবার তিনি বাংলায়। উত্তরবঙ্গের পথে সাইকেল চালিয়ে তিনি এই দূষণ নিয়ন্ত্রণের বার্তা দিচ্ছেন।
শনিবার ডুয়ার্সের পথ ধরে চলেছেন তিনি। এবারের লক্ষ্য অসম। গোটা দেশই তিনি এভাবেই ঘুরবেন সাইকেল চালিয়ে। আর এই সাইকেলই যেন তার জীবনচক্র। নিজেও সাইকেল নিয়েই চলাচল করেন তিনি। মানুষ সাইকেল চালানো রপ্ত করলে, যানবাহন হিসেবে ব্যবহার করলে দূষণের মাত্রা অনেকটাই কমে যাবে। এমনই তার মত।
কথা প্রসঙ্গে ওই যুবক জানান, বর্তমানে মানুষ যাতায়াতের জন্য অত্যধিক হারে পেট্রোল ও ডিজেল চালিত যানবাহনের ব্যবহার করছে। যার ফলে বায়ু দূষণ হচ্ছে। এর প্রভাব পড়ছে জলস্তর ও পরিবেশের উপরে। এর প্রতিকার হিসেবে মানুষকে বেশি করে যানবাহনের বদলে সাইকেলিং করা দরকার। সাইকেলিং করলে নিজের শরীর যেমন ঠিকঠাক থাকবে তেমনি পরিবেশেরও কোনো ক্ষতি হবে না।
তার কথায়, "মানুষের মধ্যে সাইকেলিং এর বার্তা ছড়িয়ে দেওয়ার জন্যই আমি দেশব্যাপী সাইকেলিং করার সিদ্ধান্ত নিয়েছি। সাইকেলের মধ্যেই যাবতীয় সামগ্রী ও আছে। যাওয়ার পথে যেখানেই রাত হচ্ছে সেখানেই টেন্ট করে ঘুমিয়ে পড়ছি। বহু মানুষ আমাকে এতে সাহায্য করছে ও উৎসাহ জোগাচ্ছে।" দেশের ২৯ টি রাজ্যেই সাইকেল চালিয়ে এই বার্তা ছড়িয়ে দেওয়ার ইচ্ছে রয়েছে তার। যুবকের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে বিভিন্ন মহল।
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications