যোগাযোগ করেছিলেন বাবাকে চোর বলা নেতাও! তৃণমূল কবে লাটে উঠবে, সময় জানিয়ে চ্যালেঞ্জ শুভেন্দুর
প্রথমদফায় ১৯ এপ্রিল শুক্রবার ভোট কোচবিহার-সহ রাজ্যের তিন কেন্দ্রে। তার আগে এদিন কোচবিহারের দিনহাটায় প্রচার সারলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখান থেকে তিনি তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেন। পাশাপাশি তিনি চ্যালেঞ্জও ছুঁড়ে দেন।
শুভেন্দু অধিকারী বলেন, লোকসভা নির্বাচনের পরে তৃণমূলকে লাটে তুলব। তিনি বলেন, এবারের লোকসভা ভোটে বিজেপি এতটাই শক্তিশালী হবে আর তৃণমূল এমনভাবে হারবে যে ওরা পার্টি অফিস খোলার লোক পাবে না। ৪০০ আসন-সহ বিজেপিকে ফের ক্ষমতায় ফেরানোর আবেদন করেছেন তিনি।

শুভেন্দু অধিকারীর সন্দেহপ্রকাশ
এদিন বিরোধী দলনেতা সন্দেহপ্রকাশ করে বলেন, রাজ্যের ৪২ টি কেন্দ্র-সহ মোট ৪৫ টি কেন্দ্রে প্রার্থী দিয়ে পাঁচটি আসনে জিততে পারবে কিনা সন্দেহ! তিনি এদিন ফের একবার মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্যের সব থেকে বড় মিথ্যাবাদী বলে আক্রমণ করেন। তিনি আরও বলেন, তাঁর (শুভেন্দু) কাছে হেরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিনরাত মিথ্যা কথা বলছেন।
মিথ্যাবাদী মমতা
শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সিএএ নিয়ে মিথ্যা প্রচার করছেন। একমাস হয়েছে, সিএএ চালু হয়েছে, এই সময়ের মধ্যে কারও নাগরিকত্ব যায়নি, জানিয়েছেন বিরোধী দলনেতা। কিন্তু উনি সব জায়টগায় ঘুরে ঘুরে এব্যাপারে মিথ্যা করা বলে যাচ্ছেন। লোকসভা নির্বাচনের পরে মানুষ ওনার মুখ বন্ধ করে দেবে বলেও মন্তব্য করেন বিরোধী দলনেতা।
জেলে যেতে হবেই
শুভেন্দু অধিকারী বলেছেন, আজ তো ওই দলের অর্ধেক জেলের মধ্যে চলে গিয়েছে। বাকিরা লোকসভা নির্বাচনের পরে যাবেন। এব্যাপারে শুভেন্দু অধিকারী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সব চোরেদের জেলে যেতে হবে, উল্লেখ করেন।
উদয়ন গুহকে চ্যালেঞ্জ
উদয়ন গুহের গড় দিনহাটায় দাঁড়িয়ে বিরোধী দলনেতা নাম না করে তাঁকে চ্যালেঞ্জ করেন। বলেন, এখানে একটা লম্পট রয়েছে। সে ভাইপোর পদলেহন করতে করতে নিজের বাবাকেও চোর বলেছে। এই সেই ব্যক্তি, যিনি বলেছিলেন, দিনহাটায় এলে বেঁধে পেটাবেন। শুভেন্দু অধিকারী চ্যালেঞ্জ জানিয়ে বলেন, কোথায় যেতে হবে বলুন, সেখানেই যাবেন। কত ক্ষমতা দেখে নেওয়া যাবে।
বিজেপিতে যোগ দিতে কথা বলেছিলেন
শুভেন্দু অধিকারী এদিন অভিযোগ করেছেন, গত ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে ফেব্রুয়ারি মাসে সল্টলেকে বিদায়ী সাংসদ সুনীল মণ্ডলের ফ্ল্যাটে বিজেপিতে যোগ দিতে কথাবার্তা চালিয়েছিলেন। যদি উদয়ন গুহ এই অভিযোগ অস্বীকার করেছেন।












Click it and Unblock the Notifications