২৫ ঘন্টা ধরে তল্লাশি, বিধায়ক কৃষ্ণকল্যাণীকে সঙ্গে নিয়ে কোথায় গেলেন তদন্তকারীরা?
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মালদা সফরের আগেই রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণকল্যাণীর বাড়িতে তল্লাশি শুরু করে আয়কর দফতরের আধিকারীকরা। এখনও সেই তল্লাশি চলছে। কিন্তু ভোর ৫টা নাগাদ তৃণমূল বিধায়কের বাড়ি থেকে বেরিয়ে যান আয়কর দফতরের আধিকারিকরা। তাঁদের সঙ্গে গিয়েছেন বিধায়কও।
তৃণমূল বিধায়ককে কোথায় নিয়ে গিয়েছেন আয়কর দফতরের আধিকারীকরা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। গতকাল থেকে তাঁর একাদিক বাড়ি এবং ব্যবসায়ীক কেন্দ্রে তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা। জানা গিয়েছে তৃণমূল বিধায়ককে তাঁর মোটর গাড়ির শোরুমে নিয়ে যাওয়া হয়েছে।

সেখানে বিধায়কের সামনে তল্লাশি চালাচ্ছেন আয়কর দফতরের আধিকারীকরা। ভোর ৫টা নাগাদ তাঁকে নিয়ে বেরিয়ে যায় আটকর দফতরের আধিকারীকরা। সুদর্শণপুরে যে রয়্যাল এনফিল্ডের শোরুম রয়েছে সেখানে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে। সেখানে নাকি একাধিক আলমাির রয়েছে যেটা খোলার জন্য বিধায়ককে প্রয়োজন। সেকারণেই তাঁকে সেখানে নিয়ে গিয়েছেন তদন্তকারীরা।

আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি রাখার অভিযোগে তাঁর বাড়ি, শোরুম এবং দফতরে বুধবার সকাল থেকে তল্লাশি শুরু করেছে আয়কর দফতরের আধিকারীকরা। বিধায়কের ব্যবসায়ীক পার্টনারের বাড়িতেও তল্লাশি চালাচ্ছে আয়কর দফতর। মালদহে সেই ব্যবসায়ীক পার্টনারের বাড়ি। তিনিও তৃণমূল কংগ্রেস নেতা।
আয়কর রিটার্নে সম্পত্তির হিসেবের তথ্য গোপন করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। বিধায়কের বাড়ি থেকে বেশ কিছু নথি এবং কাগজপত্র উদ্ধার করা হয়েছে। আয়কর দফতরের আধিকারীকদের সঙ্গে যাওয়ার আগে বিধায়ক বলেছেন তদন্তকারীরা তাঁর সঙ্গে ভাল ব্যবহার করেছেন। এখনও পর্যন্ত তাঁর সঙ্গে কোনও খারাপ ব্যবহার তাঁরা করেননি। এমনকী তিনি কোনও দুর্নীতির সঙ্গে যুক্ত নয় বলেও জানিয়েছেন
বিধায়করে বাড়ি এবং ব্যবসায়ীক স্থানগুলি কেন্দ্রীয় বািহনী ঘিরে রেখেছে। তাঁর দফতরে কর্মীদের সকাল থেকে ঢুকতে দেওয়া হলেও আইকার্ড দেখিয়ে তাঁদের ঢুকতে হচ্ছে সেখানে। প্রসঙ্গত উল্লেখ্য বিজেপির টিকিটে তিনি জিতলেও পরে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। সেই প্রতিহিংসা বশতই তাঁর বাড়িতে আয়কর দফতরের অভিযান বলে কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেসের নেতারা।












Click it and Unblock the Notifications