সোডিয়াম পটাশিয়ামের সমস্যা হচ্ছে মুখ্যমন্ত্রীর, কটাক্ষ শুভেন্দুর
মুকুল রায়ের মতো মমতা বন্দ্যোপাধ্যায়েরও সোডিয়াম পটাশিয়ামের গণ্ডগোল হচ্ছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সূচি বদল ঠিক হয়নি। মুখ্যমন্ত্রীর কথাতেই সব হয়েছে। কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী।
রাজ্যের মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার তিনি কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে নামেন। মেখলিগঞ্জ যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সূচি বদলের তীব্র বিরোধিতা করেন তিনি।

উত্তরবঙ্গের জেলাগুলিতে শীতের সকালে গাড়ি পাওয়া যায় না। চারদিক কুয়াশায় ঢাকা থাকে। পরীক্ষার কয়েক দিন আগে সময়সূচি বদল করা হল। এই সিদ্ধান্ত একপ্রকার অন্যায় বলে তাঁর মত। শুভেন্দু বলেন, স্কুল আধিকারিকরা নিজে থেকে এই সিদ্ধান্ত নেননি। সোডিয়াম পটাশিয়ামের দোষ থাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্ত।
মুকুল রায়ের মতো তিনিও সোডিয়াম পটাশিয়ামে ভুগছেন। মুখ্যমন্ত্রীর মাথার ঠিক নেই। এমন কটাক্ষও তিনি করেন। ২২ জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের দিন রাজ্যে ঝামেলা হওয়ার আশঙ্কা করছেন শুভেন্দু। মমতা বন্দ্যোপাধ্যায় এমন বিবাদ আগেও লাগিয়েছেন বলে তাঁর কটাক্ষ।
কলকাতা হাইকোর্টের রায়ে রাজ্যকে একাধিক নির্দেশ দেওয়া হয়েছে। তৃণমূলের মিছিল থেকে যাতে কোনও উস্কানিমূলক মন্তব্য না আসে। সেই কথা বলা হয়েছে। সেদিন কোনও ঘটনা ঘটলে মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী থাকবেন। এই কথা দাবি করেছেন শুভেন্দু।
কলকাতায় সরকারি কর্মীদের ডিএর দাবিতে মিছিলের সমর্থন জানিয়েছেন তিনি। ভারতবর্ষের সব রাজ্য কেন্দ্রীয় হারে ভাতা দিচ্ছে। এ রাজ্যের কর্মচারীরা বঞ্চিত হচ্ছেন। ন্যায় সঙ্গত মিছিলে তাঁকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। প্রথমদিন থেকেই এদের সঙ্গে আছেন তিনি। এমনই বক্তব্য শুভেন্দু অধিকারীর।
বিজেপি যেদিন পশ্চিমবঙ্গের নতুন সরকার গঠন করবে সেদিন আর এই মিছিল করার দরকার হবে না। মুখ্যমন্ত্রী নিজে দুর্নীতিগ্রস্ত। ওনার ডিজিপি বিতর্কিত। আগেও তিনি অনেক অনৈতিক কাজ করেছেন। কটাক্ষ বিরোধী দলনেতার।
বিরোধীদের কর্মসূচি করতে দিতে চান না রাজ্য সরকার। সেজন্য তারা কর্মসূচি আটকাতে আদালতে যায়৷ এমনই দাবি করেছেন শুভেন্দু অধিকারী৷












Click it and Unblock the Notifications