করোনার মাঝেই আস্ত স্কুল উধাও হয়ে গেল মালদহে

করোনার মাঝেই আস্ত স্কুল উধাও হয়ে গেল মালদহে

করোনা আবহের মধ্যেই আস্ত একটি স্কুল উধাওয়ের অভিযোগ উঠল মালদহের ইংরেজবাজারে। চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

করোনার মাঝেই আস্ত স্কুল উধাও হয়ে গেল মালদহে

জানা গিয়েছে, মালদহের কালিতলা এলাকায় অবস্থিত শহর-১ চক্রের অধীন ছাত্রবন্ধু প্রাথমিক বিদ্যালয়। কিন্তু স্কুল ইন্সপেকশনে গিয়ে অবাক জেলা বিদ‍্যালয় পরিদর্শক সুনীতি সাঁপুই। সরকারি অনুমতি ছাড়াই কারা যেন প্রাথমিক স্কুল ভেঙে দিয়েছে বলে অভিযোগ। ঘটনায় মালদহের ইংরেজবাজার থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন জেলা পরিদর্শক।

১৯৭৩ সাল থেকে ওই এলাকায় স্কুলটি চলছিল। এদিন ওই এলাকায় পরিদর্শনে যান মালদহের প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক। পরিদর্শকের তদন্তের সময় উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা স্থানীয় ওয়ার্ড কো-অর্ডিনেটর কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ,সেখানে বহুতল তৈরি করে বেশ কয়েক কোটি টাকা উপার্জনের ছক কষেছিল দুষ্কৃতীরা। দিনের আলোয় স্কুলটি ভেঙে ধুলোয় মিশিয়ে দেওয়া হয়েছে।

তবে প্রশাসনের তরফে জানানো হয়েছে, স্কুলের জমির কাগজপত্র খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+