Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

শীতের মধ্যেও গরম হাওয়া পাহাড়ে, ফের গোর্খা ল্যান্ডের জিগির তুলে গুরুংয়ের সুরে হুঙ্কার রোশন গিরির

শীতের মধ্যেও গরম হাওয়া পাহাড়ে, ফের গোর্খা ল্যান্ডের জিগির তুলে গুরুংয়ের সুরে হুঙ্কার রোশন গিরির

তৃণমূলকে সমর্থনের কথা বলেও গোর্খাল্যান্ডের দাবিতে অনড় রোশন গিরিরা। পাহাড়ে ফিরেই রোশন গিরি হুঙ্কার দিলেন মোর্চা নেতা। কার্যত আড়াআড়ি বিভক্ত দুই মোর্চা শিবির। তৃণমূল কংগ্রেসকে সমর্থন জানালেও কোনও ভাবেই বিনয় তামাং ও অনিত থাপাদের তিনি সমর্থন জানাবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন।

শীতের মধ্যেও গরম হাওয়া পাহাড়ে

তাপমাত্রার পারদ পতনের সঙ্গে সঙ্গে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। বিমল গুরুং হঠাৎ করে এসে তৃণমূলে আত্মসমর্পণ করার ঘটনায় পাহারের রাজনৈতিক চেহারাটাই একেবারে বদলে গিয়েছে। একদিকে বিমল গুরুং শিবির অন্যদিকে বিনয় তামাং শিবির দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে মোর্চা। রোশন গিরিকে দলে নিতে চাইছে না বিনয় তামাংরা। এই নিয়ে মিছিল, পাল্টা মিছিল চলছে জোর কদমে।

তারই মধ্যে পাহাড়ে ফির দ্বিগুণ উদ্যোমে একের পর এক হুঙ্কার করলেন বিমল গুরুংয়ের ডান হাত রোশন গিরি। ৬ ডিসেম্বর কলকাতায় বাঘাযতীনে সভা করবেন বিমল গুরুং। পাহাড়ে ফিরেই ঘোষণা করেছেন রোশন গিরি। কার্শিয়াংয়ে এদিন রোশন গিরির সমাবেশে ভিড় হয়েছিল ভালই। সভা থেকে বিনয় তামাংদের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন রোশন গিরি। তিনি অভিযোগ করেছেন পাহাড়ে একের পর এক দুর্নীতি করে চলেছে বিনয় তামাং অনিত থাপারা। যদিও ২০২১ সালের বিধানসভা ভোটে তাঁরা তৃণমূল কংগ্রেসকেই সমর্থন করবেন বলে জানিয়েছেন। একই সঙ্গে রোশন গিরি জানিয়েছেন ২০২৪ সালের লোকসভা ভোটে যে দল তাঁদের গোর্খাল্যান্ডের দাবি সমর্থন করবে তাঁরা সেই রাজনৈতিক দলকেই সমর্থন জানাবেন।

এদিকে বিমল গুরুং ও রোশন গিরিদের দলে ফিরিয়ে নিতে নারাজ বিনয় তামাং ও অমিত থাপারা। এই নিয়ে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকও হয়েছে তাঁদের। রোশন গিরি দেশদ্রোহী তাঁকে কোনও ভাবেই দলে ফেরাতে নারাজ বিনয় তামাংরা। এদিকে পাহাড়ে গুরুং পন্থীদের মিছিল শুরু হয়ে গিয়েছে। বিমল গুরুংকে পাহাড়ে ফেরাতে তৎপর হয়ে উঠেছেন রোশন গিরিরা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+