North Bengal: বিপর্যয়ের আশঙ্কা উত্তরবঙ্গেও! জাতীয় সড়কে নামল ধস, স্তব্ধ যান চলাচল

North Bengal: বিপর্যয়ের মুখে 'ভগবানের আপন দেশ' কেরল। ভয়ঙ্কর ধসে একেবারে বিপর্যস্ত ওয়েনাড়। প্রতি মুহূর্তে সেখানে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। প্রতিবেদন লেখা পর্যন্ত, মৃতের সংখ্যা ৩০০ ছুঁইছুঁই। এই অবস্থায় পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে তা ভেবেই বাড়ছে আশঙ্কা।

এর মধ্যেই সামনে এসেছে মেঘভাঙা বৃষ্টি আর ধসে বিধ্বস্ত উত্তরাখণ্ডের ঘটনা। সেখানেও এখনও পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে। এই অবস্থায় বাড়ছে আশঙ্কা। আর সেই শঙ্কার কালো মেঘ বাংলার আকাশেও। ফের ভাঙন উত্তরে (North Bengal) । নতুন করে ধস নামল ১০ নম্বর জাতীয় সড়কের উপর।

North Bengal

২৯ মাইল তিস্তা বাজারের কাছে এই ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। কার্যত বিচ্ছিন্ন শিলিগুড়ি এবং সিকিমের মধ্যে যোগযোগ। শুধু তাই নয়, ঘটনার পরেই ওই রাস্তায় সম্পূর্ণ ভাবে বন্ধ হয়ে গিয়েছে যান চলাচল। ফলে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ।

বহু মানুষ এই সময় পাহাড়ে বেড়াতে যায়। এভাবে ধস নামায় সমস্যার মধ্যে পড়তে পারেন তারাও। যদিও দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে প্রশাসনের তরফে। যা খবর, রাস্তা সারানোর কাজ শুরু হয়েছে ধস সরিয়ে। কিন্তু তাতে কী সমস্যা মিটবে? আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর হাওয়া অফিসের তরফে। বিশেষ করে জলপাইগুড়ি এবং কালিম্পং-এ ভারী বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।

শুধু তাই নয়, বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে দার্জিলিং, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায়। এমনকি আগামীকাল শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং-এ। এমনটাই জানানো হয়েছে হাওয়া অফিসের (Weather Alert West Bengal) তরফে।

ফলে নতুন করে ধস নামার শঙ্কা উড়িয়ে দিতী পারছেন না প্রশাসনিক আধিকারিকরা। তাঁরা জানাচ্ছেন, পাহাড়ের উপর থেকে ভারী পাথর গড়িয়ে নামছে। বৃষ্টি হলেই জাতীয় সড়কের একাংশ ধস নামছে। আর তা গিয়ে মিশছে তিস্তায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+