Panchayat: পাহাড়ে আধিপত্য অনীত থাপার, ৩ নির্দল সদস্যের যোগদানে অল উইন রেকর্ড বিজিপিএমের

পাহাড়ে একচ্ছত্র আধিপত্য তৈরি হয়েছে অনীত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার। তার প্রমাণ মিলল পঞ্চায়েত নির্বাচনে। সিংহভাগ আসনে তাঁরা জয়ী হয়েছিল। এবার গরুবাথান পঞ্চায়েত সমিতির আসনে জয়ী তিন জন নির্দল প্রার্থীও যোগ দিলেন অনীত থাপার দলে।

সোমবার কার্শিয়াংয়ে গরুবাথান পঞ্চায়েত সমিতির দখল নিল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা বা বিজিপিএম। ওই পঞ্চায়েত সমিতির আসনে নির্দল হিসেবে জয়ী হয়েছিলেন তিনজন প্রার্থী। সেই তিনজন যোগ দেন বিজিপিএমে। ফলে এই পঞ্চায়েত সমিতিও চলে আসে বিজিপিএমের দখলে।

অল উইন রেকর্ড বিজিপিএমের

পাহাড়ে পঞ্চায়েত নির্বাচনের ফল ঘোষণার পর একের পর এক গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির দখল নিয়েছে অনিত থাপার দল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। এবার গরুবাথান পঞ্চায়েত সমিতির দখল নিল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা দল।

এই গরুবাথান পঞ্চায়েত সমিতির আসন সংখ্যা ২২। ২২ আসনবিশিষ্ট গরুবাথান পঞ্চায়েত সমিতিতে নির্বাচনের ফলাফলে কোনও দল সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ত্রিশঙ্কু হয়েছিল গরুবাথান পঞ্চায়েত সমিতি। তবে এবার ওই পঞ্চায়েত সমিতির নির্দল প্রার্থী হিসেবে জয়ী হওয়া তিনজন ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চাতে যোগদান করায় সংখ্যাগরিষ্ঠ হয় বিজিপিএম।

নির্দল হিসেবে জয়ী হওয়া তিন পঞ্চায়েত সমিতির সদস্য অনীত থাপার দলে যোগদান করায় তাদের পক্ষে সদস্য সংখ্যা ম্যাজিক ফিগার অতিক্রম করে। এবার পঞ্চায়েত নির্বাচনে বিজেপিএম পাহাড়ে অধিকাংশ আসনে জয়ী হয়েছে। দার্জিলিং ও কালিম্পং দুই জেলাতেই তাদের আধিপত্য।

অল উইন রেকর্ড বিজিপিএমের

২০০০ সালের পর পাহাড়ে পঞ্চায়েত নির্বাচন হল। এবার দ্বিস্তরীয় পঞ্চায়েতে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার বিরুদ্ধে বিজেপির নেতৃত্বে জোটে শামিল হলেছিল পাহাড়ের বাকি রাজনৈতিক দলগুলি। তা সত্ত্বেও অনীত থাপার দলের প্রতি সমর্থন খর্ব করতে পারেনি তারা।

অনীত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা দার্জিলিংয়ের পাঁচটির মধ্যে চারটি পঞ্চায়েত সমিতিতে জয়ী হয়। আর একটি ত্রিশঙ্কু হয়। সেটিও দখল করে নিল বিজিপিএম। আর কালিম্পংয়ে চারটির মধ্যে চারটিতেই জয়ী হয় তারা। ফলে পাহাড়ের সমস্ত পঞ্চায়েত সমিতিই তাদের দখলে গেল এবার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+