উত্তরবঙ্গে সক্রিয় মৌসুমী বায়ু! দুই দিনের লাল সতর্কতা, উপযুক্ত ব্যবস্থার পরামর্শ আবহাওয়া দফতরের
North Bengal Weather: আবহাওয়া দফতরের তরফে বৃহ্স্পতিবার থেকে সোমবার প্রবল বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। একটি অক্ষরেখা রয়েছে উত্তর-পশ্চিম বিহার থেকে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ হয়ে নাগাল্যান্ড পর্যন্ত। এছাড়াও একটি ঘূর্ণাবর্ত রয়েছে মধ্য বিহারের ওপরে।
এই পরিস্থিতিতে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে উত্তরবঙ্গের ওপরে। যার জেরে ভারী থেকে অতিভারী আবার কোথাও কোথাও প্রবল বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গের কয়েকটি জেলায়। এছাড়াও উত্তরবঙ্গে সক্রিয় রয়েছে মৌসুমী বায়ু। এর ফলে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনও কোনও জায়গায় ভারী থেকে অতিভারী আবার কোথাও প্রবল বৃষ্টি হয়েছে।

- পূর্বাভাস
বৃহ্স্পতিবার থেকে সোমবারের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
- লাল সতর্কতা
আবহাওয়া দফতরের তরফে বৃহস্পতিবারের জন্য জলপাইগুড়ি, কালিম্পং জেলায় প্রবল বৃষ্টির সতর্কতা হিসেবে রেড ওয়ার্নিং দেওয়া হয়েছে। সঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা অরেঞ্জ ওয়ার্নিং দেওয়া হয়েছে দার্জিলিং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার জন্য।
শুক্রবারের জন্য লাল সতর্কতা দেওয়া হয়েছে আলিপুরদুয়ার, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলার জন্য। ওই দিন অরেঞ্জ ওয়ার্নিং দেওয়া হয়েছে কোচবিহার ও দার্জিলিং জেলার জন্য।
- কমলা সতর্কতা
শনিবার থেকে সোমবারের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। যে কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে।
- সম্ভাব্য প্রভাব
- আবহাওয়া দফতর জানিয়েছে, দর্জিলিং ও কালিম্পংয়ের পাহাড়ি এলাকায় ধস নামতে পারে।
- তিস্তা, জলঢাকা, সঙ্কোশ এবং তোর্সা নদীতে জলস্তর বৃদ্ধি পেতে পারে।
- মুষলধারায় বৃষ্টির সময় দৃশ্যমানতা কমে যেতে পারে।
- মাঠে থাকা কৃষিপণ্য এবং সবজির ক্ষতি হতে পারে।
- শহুরে নিচু এলাকাগুলি প্লাবিত হতে পারে এবং এছাড়া কাঁচা বাড়ির ক্ষতি হতে পারে।
- কী কী ব্যবস্থা নেওয়া যেতে পারে
- সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আবহাওয়া দফতর জানিয়েছে, যেসব এলাকায় বেশি ধস নামে সেইসব এলাকায় যাওয়া যাবে না। কাঁচা বাড়িতে এই সময় থাকা যাবে মা।
- এই সময় জমিতে সার এবং কীটনাশক না দেওয়াই ভাল, কারণ তা ধুয়ে যেতে পারে।
- রাস্তায় যানবাহন চলাচলও সাবধানে করতে হবে।
- বজ্রপাতের সময় বিদ্যুতের পোল কিংবা গাছের তলায় নয়, ছাদের তলায় আশ্রয় নিতে হবে।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications