'ব্যক্তিগত কারণ' দেখিয়ে বিধাননগর পুরনিগমের মেয়রের পদ ছাড়লেন মমতা-ঘনিষ্ঠ কৃষ্ণা চক্রবর্তীও

বিধাননগর পুরনিগমের মেয়রের পদ থেকে পদত্যাগ করলেন কৃষ্ণা চক্রবর্তী। ব্যক্তিগত কারণ দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সঙ্গী এই পদ ছেড়েছেন। এদিন বৃহস্পতিবার তিনি পুরনিগমের কমিশনারের কাছে পদত্যাগপত্র জমা দেন। ফলে বিধাননগর পুরনিগমও তৃণমূলের হাতছাড়া হতে চলেছে বলেই মনে করা হচ্ছে।

এই পদত্যাগের ঘটনা এমন এক সময়ে ঘটল যখন তৃণমূলের প্রশাসনিক ক্ষমতা ক্ষয় এবং দলে অস্থিরতা বাড়ছে। দলীয় সিদ্ধান্তের বিপরীতে বিরোধী দলনেতা নির্বাচন, একাধিক নেতার ইস্তফা, এবং দুর্নীতি অভিযোগে গ্রেফতারির মতো ঘটনা দলটিকে বেকায়দায় ফেলেছে। এমনকী, বিধায়ক কুণাল ঘোষ দাবি করেছেন যে কলকাতা পুরসভার মেয়রের পদ থেকে ফিরহাদ হাকিমের পদত্যাগের ইচ্ছায় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্মতি দিয়েছেন।

মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ ও দীর্ঘদিনের সঙ্গী কৃষ্ণা চক্রবর্তী প্রায় ১৬ বছর ধরে বিধাননগর পুরনিগমের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি বরো চেয়ারম্যান এবং মেয়র উভয় পদেই দায়িত্ব পালন করেন। ফলে কৃষ্ণার পদত্যাগে প্রশ্ন উঠছে দলের অন্দরেই।

এদিন কৃষ্ণা চক্রবর্তী বলেন, "পুরোপুরি ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছি। নিজের জন্য সময় দরকার। কাউন্সিলর হিসাবে কাজ করব। বিধাননগরের মানুষের কাছে অনেক ভালোবাসা পেয়েছি। আমি কৃতজ্ঞ। কারও প্রতি কোনও অভিমান নেই।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+