North Bengal: বোনাসের দাবিতে পাহাড়ে আন্দোলন তীব্র হচ্ছে! পুজোর মুখে পর্যটনে প্রভাব পড়বে না তো?
North Bengal: একদিকে যখন দেবী পক্ষের সূচনা হয়ে মায়ের আরাধনায় ব্যস্ত আপামর বাংলার মানুষ। আকাশে বাতাসে ভেসে আসছে আগমনীর গান, ঠিক তখন এই উৎসব ঘিরে ভালো থাকার তাগিদে ২০ শতাংশ বোনাসের দাবিতে সোচ্চার চা বাগান শ্রমিকরা।
গত সোমবার ২০ শতাংশ বোনাসের দাবিতে পাহাড় বনধের ডাক দিয়েছিল চা বাগান শ্রমিক সংগঠনের যৌথ মঞ্চ (North bengal)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন উত্তরবঙ্গে ছিলেন, সেই সময় এই ধর্মঘটের ডাক দেওয়া হয়। যা নিয়ে উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি। যদিও এই বনধকে সমর্থন না করার কথা জানান প্রশাসনিক প্রধান (West Bengal CM)।

যদিও তিনি জানান, বোনাস নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক হবে। এবং এরপর তা সিদ্ধান্ত নেওয়া হবে। তবে তিনি এই বিষয়ে কোনো হস্তক্ষেপ করবেন না বলে পরিস্কার জানিয়ে দিয়েছিলেন।
এই অবস্থায় মঙ্গলবার ফের বোনাসের দাবি নিয়ে কেন্দ্রীয় সরকার মালিকপক্ষ ও শ্রমিক সংগঠনের পক্ষ থেকে ত্রিপাক্ষিক বৈঠক হয়। কিন্তু এই বৈঠকে মালিক পক্ষ ১৬ শতাংশ বোনাস দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু শ্রমিকরা ২০ শতাংশ বোনাসের দাবিতে অনড়। বুধবার ২০ শতাংশ বোনাসের দাবিতে ফের সোচ্চার হয়ে ওঠে চা শ্রমিকরা।
প্রতিবাদে দার্জিলিংয়ে মিছিল সহ প্রতিবাদ সভা করা হয়। শ্রমিক সংগঠনের পক্ষে সমন পাঠক জানান, যতদিন ২০ শতাংশ বোনাস দিতে মালিকপক্ষ রাজি হবে না ততদিন কর্মবিরতি রেখে প্রতিবাদ মিছিল সহ সভা ও বিক্ষোভ চলবে বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে।
এমনকি দাবি না মানা হলে আন্দোলন আরও তীব্র হবে বলেও হুঁশিয়ারি সমন পাঠকের। তবে বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো একেবারে দরজার কড়া নাড়ছে। এখনও শ্রমিকদের হাতে আসে বোনাসের অর্থ। ফলে ক্ষোভ বাড়ছে চা শ্রমিকদের মধ্যেও। এই সমস্ত বহু পর্যটক দার্জিলিং সহ উত্তরবঙ্গে বেড়াতে যান। এই আন্দোলনে পর্যটনে কোনও যোগ নেই বলেই দাবি।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে












Click it and Unblock the Notifications