Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Municipal election Result 2022: নিজের গড় বালুরঘাটেও পদ্ম ফোটাতে পারলেন না সুকান্ত মজুমদার

Municipal election Result 2022: নিজের গড় বালুরঘাটেও পদ্ম ফোটাতে পারলেন না সুকান্ত মজুমদার

বালুরঘাট। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের গড়। সেখানেই ধুয়ে মুছে সাফ পদ্মশিবির। উল্টে বামেরা খাতা খুলে ফেলেছে সেখানে। বালুরঘাটে একেবারে শোচনীয় পরাজয় শিকার করতে হয়েছে বিজেিপকে। বুক চিতিয়ে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। এদিকে ভোট লুঠের অভিযোগ বিজেপির ডাকা বনধে বালুরঘাটে তুমুল শান্তি তৈরি করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

বালুরঘাটে তৃণমূলের জয়

বালুরঘাটে তৃণমূলের জয়

বালুরঘাটেও জয় আনতে পারল না বিজেপি। উত্তরবঙ্গের সবকটা পুরসভা তো হাতছাড়া হলই। তার সঙ্গে বালুরঘাটও। বিজেপির ঘাঁটি বলা হচ্ছিল বালুরঘাটকে। এই কেন্দ্রের সাংসদ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ভোটের আগে থেকেই বালুরঘাটে ঘাঁটি গেড়েছিলেন তিনি। কিন্তু ফল প্রকাশের পর দেখা গেল সেই কোথাও নেই পদ্মফুল। দেখা গেল সুকান্ত নিজের ওয়ার্ডেই জয়ী হয়েছে বিজেপি।

বালুরঘাটে খাতা খলল বামেরা

বালুরঘাটে খাতা খলল বামেরা

বিজেপির ঘরে পদ্মফোটা তো দূরের কথা উল্টে নতুন করে জেগে উঠেছে লাল ঝাণ্ডা। শিলিগুড়িতে লাল দুর্গে ফাটল ধরিয়ে এবার জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। এদিকে আবার বালুরঘাটে বামেরা জয়ী হয়েছে একটি ওয়ার্ড জয় পেয়েছে বামেরা। হঠাৎ করে উত্তরবঙ্গে বামেদের এই জয় নজর কেড়েছে। বালুরঘাট পুরসভার মোট ২৫টি ওয়ার্ডের মধ্যে ২৩টিতে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। বামেরা পেয়েছে ২টি ওয়ার্ড। আর বিজেপি একেবারে শূন্য। খাতাই খুলতে পারেননি বিজেপি প্রার্থীরা। কংগ্রেসও শূন্য পেয়েছে সেখানে।

উত্তরবঙ্গে তৃণমূলের জয়জয়কার

উত্তরবঙ্গে তৃণমূলের জয়জয়কার

উত্তরবঙ্গের সব পুরসভা ভোটেই তৃণমূল কংগ্রেসের জয় জয়কার। মাথাভাঙা, কোচবিহার, মাল, জলপাইগুড়ি, মেখলিগঞ্জ, মালদহ, সহ সব পুরসভাতেই জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। কাজেই উত্তরবঙ্গে আর পদ্মফোটানোর জায়গা রাখেনি তৃণমূল কংগ্রেস। সবকটি পুরসভাতেই বোর্ড গঠন করবে তৃণমূল কংগ্রেস। সুকান্ত মজুমদার নিজেও কিছু করে উঠতে পারেননি। পুরসভা ভোটের পরের দিন রাজ্যে ১২ ঘণ্টার বনধ ডেকে বালুরঘাটে জাতীয় সড়ক অবরোধ করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কিন্তু তাতেও কোনও লাভ হল না।

দার্জিলিংও আস্থা রাখল না

দার্জিলিংও আস্থা রাখল না

লোকসভা ভোটে বিজেপিকেই বেছে নিয়েছেন পাহাড়ের মানুষ। কিন্তু পুরসভা ভোটে আর বিজেপির উপর আস্থা রাখতে পারেননি তাঁরা। দার্জিলিঙে পুরসভা ভোেট জয়ী হয়েছে হামরো পার্টি। গ্লেনারিজের মালিক গত নভেম্বরে পার্টিটি তৈরি করেছিলেন কয়েক মাসের মধ্যেই বিপুল সাফল্য পেয়েছে দলটি। মোর্চার উপরেও আর আস্থা রাখতে পারেননি পাহাড়ের মানুষ। তাঁরা বেছে নিজেছেন হামরো পার্টিকে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+