স্কুলের মধ্যেই একাধিক গোখরো সাপের বাসা? কোথায় ঘটল এমন ঘটনা?
স্কুলের পড়ুয়ার সংখ্যা দেড় হাজারের সংখ্যা। প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরের পড়াশোনা হয়৷ পড়ুয়াদের বিষয়ে স্কুলে নজরদারি প্রয়োজনীয়। সেই স্কুলেই সাপের উপদ্রব৷ তাও আবার যে সে সাপ নয়। একেবারে জাত গোখরো৷ তাই নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে স্কুলের মধ্যেই।
মালদহের স্কুলে সাপের ডেরা। একের পর এক সাপের বাচ্চা দেখা যাচ্ছে। আর তাই নিয়েই সোমবার হুলুস্থুল স্কুল চত্বরে। মালদহ গার্লস হাইস্কুলের ঘটনা। একটা দুটো নয়৷ কম করে আটটি গোখরো সাপের বাচ্চা দেখা গিয়েছে। আর সেখানেই আশঙ্কা। স্কুল চত্বরেই কি তাহলে সাপের বাসা রয়েছে। সেখানেই কি কিলবিল করছে সাপের বাচ্চা?

আরও সাপের বাচ্চাও কি থাকতে পারে? সেই আশঙ্কাও করছেন অভিভাবকরা৷ স্কুল চত্বরে নৈশপ্রহরীর ঘর এবং আশপাশ এলাকা থেকে একের পর এক সাপ দেখা যাচ্ছে। মালদহ গার্লস হাইস্কুলের এই ঘটনায় অভিভাবকদের একটা অংশের মধ্যেও দুশ্চিন্তা ছড়িয়েছে।
প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়ুয়া রয়েছে। দেড় হাজারেরও বেশি ছাত্রী পড়োশানা করে। ফলে পড়ুয়াদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। স্কুল চলাকালীন সাপ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। স্কুলে ঝোঁপঝাড় রয়েছে। এছাড়াও অপরিচ্ছন্নতা নিয়ে উদ্বিগ্ন অভিভাবক ও এলাকাবাসী। অবিলম্বে ব্যবস্থা গ্রহণের আর্জি জানানো হয়েছে।
তবে অভিভাবকদের এই বক্তব্য মানতে চায়নি স্কুল কর্তৃপক্ষ। বর্ষাকালে স্কুল চত্বরে সাপ আসে। অতীতেও সাপ দেখা গিয়েছে স্কুলে। এই কথা জানিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা টুম্পা মুখোপাধ্যায়। তবে স্কুলের ক্যাম্পাস নির্দিষ্ট সময় পর পর পরিষ্কার করা হয়। ক্লাসঘরও পরিষ্কার রাখা হয়৷
আগাছা পরিষ্কার করা হয়। স্কুলে বড় কিছু গাছ রয়েছে। কোথা থেকে সাপ এল, দেখা হচ্ছে৷ বন দফতরের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে। এমনই জানালেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা।












Click it and Unblock the Notifications