Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ঝগড়া না করে একসঙ্গে চলার বার্তা, বহিরাগত ইস্যুতে বিজেপিকে তোপ! ছট পুজোর পরেই দার্জিলিংয়ে মমতা

উত্তরবঙ্গে বিশেষ নজর মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর তাই কালীপুজো, ছট পুজো কাটিয়ে ফের একবার দার্জিলিংয়ে পা রাখবেন তিনি। আজ মঙ্গলবার কার্শিয়ংয়ে প্রশাসনিক কর্তাদের নিয়ে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই ফের

উত্তরবঙ্গে বিশেষ নজর মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর তাই কালীপুজো, ছট পুজো কাটিয়ে ফের একবার দার্জিলিংয়ে পা রাখবেন তিনি। আজ মঙ্গলবার কার্শিয়ংয়ে প্রশাসনিক কর্তাদের নিয়ে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই ফের একবার উত্তরবঙ্গ সফরে আসার কথা জানান তিনি।

শুধু তাই নয়, এদিনের এই বৈঠকে জিটিয়ে নিয়ে বাড়তি গুরুত্ব দেন তিনি। উল্লেখ্য, উত্তরবঙ্গে ভালো ফল করেছে বিজেপি। আর এরপর থেকে উত্তরবঙ্গের উন্নয়ন ইস্যুতে রাজ্য সরকারকে তোপ দেগেছেন বিজেপি নেতারা।

এমনকি রাজ্য ভাগে হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। এই অবস্থায় মুখ্যমন্ত্রীর এহেন সিদ্ধান্ত যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

ছট পুজোর পর ফের উত্তরে মমতা

ছট পুজোর পর ফের উত্তরে মমতা

এদিন বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের একাধিক উন্নয়নমূলক কর্মসূচী নিয়ে কথা বলেন। কি কি কাজ হয়েছে আর কি বাকি আছে সেই বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন রাজ্যের প্রশাসনিক প্রধান। শুধু তাই নয়, পাহাড়ের ব্যবসায়ীদের উদ্দেশ্য করে বলেন, "আপনারা বিনিয়োগ করুন, আমরা সহযোগিতা করব।" এছাড়া পাহাড়ের পর্যটন শিল্পে জোর দেওয়ার কথাও বলেন মুখ্যমন্ত্রী। আর তা বলতে গিয়েই নেত্রী বলেন, আমি আবার দার্জিলিং আসব। কালীপুজো, ছট পুজো হয়ে গেলেই ফের একবার উত্তরবঙ্গ সফরে আসার কথা বলেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

স্থায়ী সমাধান

স্থায়ী সমাধান

বারবার অশান্ত হয়েছে পাহাড়। চলেছে ভাঙচুর। আর এই বিষয়ে ফের একবার বিজেপিকে তোপ রাজ্যের প্রশাসনিক প্রধানের। মমতা বলেন, "বাইরে থেকে এসে রাজনীতি করে চলে যাচ্ছে। দার্জিলিংকে ভেঙে দিচ্ছে। সবাইকে নিয়ে একসঙ্গে কাজ হবে। পাহাড়ের পার্মানেন্ট সলিউশন হবে পাহাড়ের মানুষকে নিয়েই। শুধু তাই নয়, বহিরাগত ইস্যুতেও বিজেপিকে আক্রমণ করে মমতা আরও বলেন, এখানে বহিরাগতরা গোলমাল পাকায়। ভিতরের কেউ এসব করে না। তবে তিনি শান্তির পক্ষে বলে জানান তিনি। বলেন, আমি শান্তির পক্ষে। তবে কেন পাহাড়ে রক্ত ঝড়বে? প্রশ্ন মমতার।

জিটিএ নিয়ে অভিযোগ রাজ্যপালের

জিটিএ নিয়ে অভিযোগ রাজ্যপালের

জিটিএ নিয়ে বারবার প্রশ্নের মুখে পড়েছে রাজ্য প্রশাসন। টাকা নয়ছয় থেকে শুরু করে ভুরি ভুরি অভিযোগ রাজ্যপাল জগদীপ ধণখড়ের। এমনকি জিটিএ'তে নির্বাচন করা হচ্ছে না বলেও অভিযোগ। এই বিষয়ে রাজ্য প্রশাসনের বক্তব্য চেয়ে পাঠিয়েছিলেন ধণখড়। এমনকি হাইকোর্টে নির্বাচন না হওয়া নিয়ে মামলা হয়েছে। যদিও এদিন প্রশাসনিক বৈঠকে জিটিএ নিয়ে কথা তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জিটিএতে বাড়তি নজরদারি দেওয়ার কথাও বলেন তিনি। পাশাপাশি জিটিএ নির্বাচন নিয়েও কথা বলেন তিনি।

ভোটের আশ্বাস!

ভোটের আশ্বাস!

মমতা বলেন, "ভোটার তালিকা সংশোধন হলেই জিটিএ নির্বাচন করা হবে। তবে তার আগে নিজেরা কথা বলে সমস্যা মেটাতে হবে বলে স্পষ্ট বার্তা রাজ্যের প্রশাসনিক প্রধানের। এই মুহূর্তে পাহাড়ে একদিকে বিমল গুরুং অন্যদিকে আরও একটি দল। আর তাতে বারবার স্পষ্ট হচ্ছে ভাঙন। আর এই অবস্থায় ঝগড়া না করে একসঙ্গে কাজ করার বার্তাও দেন মমতা। অন্যদিকে দার্জিলিংয়ের জেলাশাসককে জিটিএতে বাড়তি নজরদারি দেওয়ার নির্দেশ দেন তিনি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+