হাঁটতে বেরিয়ে হঠাৎ কোলে তুলে নিলেন ছোট্ট শিশুকে, বাজারে দর-কষাকষি, পাহাড়ে অন্য মেজাজে মুখ্যমন্ত্রী

হাঁটতে বেরিয়ে হঠাৎ কোলে তুলে নিলেন ছোট্ট শিশুকে, বাজারে আলু পেঁয়াজের দর-কষাকষি, পাহাড়ে অন্য মেজাজে মুখ্যমন্ত্রী

পাহাড়ে সকাল থেকেই অন্য মেজাজে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। হাঁটতে বরিয়ে শিশুদের কোলে তুলে নেন। তাঁদের হাতে চকোলেট তুলে দেন তিিন। শিশুদের সঙ্গে অন্য মেজাজে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে। তারপরে আবার তিিন চলে যান দার্জিলিঙের বাজারে। সেখানে আলু-পেঁয়াজর দরদাম করেন তিনি।

অন্য মেজাজে মুখ্যমন্ত্রী

অন্য মেজাজে মুখ্যমন্ত্রী

গতকাল থেকে পাহাড়ে রয়েছেন মুখ্যমন্ত্রী। গতকাল বিকেল থেকেই অন্য মেজাজে রয়েছেন মুখ্যমন্ত্রী। কফি হাউসের উদ্বোধন করে গান গাইতে শোনা গিয়েছে তাঁকে। তার পরেই আবার তাঁকে স্কুলের পড়ুয়াদের ফুচকা বিক্রি করতে দেখা গিয়েছে। বুধবার সকালে পাহাড়ের রাস্তায় বেশ খোস মেজাজে দেখা গেল। সকালে রাস্তায় হাঁটতে বেরিয়ে ছোট ছোট শিশুদের কোলে তুলে েনন মুখ্যমন্ত্রী। তাঁদের হাতে চকোলেট তুলে দেন তিিন। মুখ্যমন্ত্রী বলেছেন, 'আজকের দিনটা আমার কাছে শিশু দিবস।'

বাজারে দরদাম করলেন মুখ্যমন্ত্রী

হাঁটতে হাঁটতে সোজা িতনি পৌঁছে যান বাজারে। সেখানে আলু-পেঁয়াজের দরদাম করেন। রাস্তায় হাঁটতে হাঁটতে একাধিকবার সাধারণ মানুষের সঙ্গে দাঁড়িয়ে কথা বলতে দেখা গিয়েছে। পাহাড়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই মেজাজে আগেও দেখা গিয়েছে। যতবারই তিনি পাহাড়ে গিয়েছেন ততবারই গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে সাধারণ মানুষের সঙ্গে হাত মিলিয়েছে। তাঁদের সঙ্গে কথা বলেেছন। ছোট ছোট শিশুদের কোলে তুলে নিয়েছেন তিনি। পাহাড়বাসী মুখ্যমন্ত্রীর এই রূপ আগে দেখেছেন।

ফুচকা বিক্রি করেন মুখ্যমন্ত্রী

ফুচকা বিক্রি করেন মুখ্যমন্ত্রী

গতকাল জিটিএ-র শপথ গ্রহন অনুষ্ঠানের পরেই পাহাড়ের রাস্তায় হাঁটতে বেরিয়ে পড়েন। পাহাড়ের রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকা এক ফুচকার গাড়ির সামনে পড়ুয়াদের ফুচকা খেতে দেখে গিয়ে যান তিনি। িনজেই ঘুগনি দিয়ে ফুচকা মেখে পড়ুয়াদের দেন। ফুচকা বিক্রেতার স্টাইলে ফুচকা মেখে পড়ুয়াদের হাতে দেন তিনি। তারপরে আবার কফি হাউসের উদ্বোধন করে সেখানে গান গাইতেও শোনা গিয়েছে মুখ্যমন্ত্রীকে।

পাহাড়ে শান্তির বার্তা

পাহাড়ে শান্তির বার্তা

পাহাড়ে শান্তি স্থাপনের বার্তা দিয়েছেন তিিন। জিটিএ-র শপথ গ্রহন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেছেন, পাহাড়ে শান্তি থাকলে অর্থনৈতিক উন্নয়ন হবে। কারোর মদতে যেন পাহাড়ে অশান্তি ছড়াতে না দেয়া হয় তার অনুরোধ জািনয়েছেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী পাহাড়ে এক গুচ্ছ পরিকল্পনার কথা ঘোষণা করেছেন। পাহাড়ে শিল্পস্থাপন সহ একাধিক কর্মসংস্থানের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+