মরে গেলেও ক্ষতি নেই, পরবর্তী প্রজন্মকে তৈরি করে যাচ্ছি! বললেন মমতা
পরবর্তী প্রজন্ম তৈরি করে দিয়ে যাচ্ছি। অভিষেক বন্দ্যোপাধ্যায়, ববি হাকিমরা একেবারে বিজেপিকে গেঁথে দেবে। এমনটাই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামনেই পঞ্চায়েত নির্বাচন। আর সেই বিষয়টিকে মাথায় রেখে নবজোয়ার কর্মসুচি নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আজ বৃহস্পতিবার সেই মঞ্চেই যোগ দেন মুখ্যমন্ত্রী। আর সেখান থেকেই বিজেপিকে তীব্র আক্রমণ শানান তিনি। বলেন, বেঁচে থাকি কি না থাকি... মরে গেলেও ক্ষতি নেই। পরবর্তী প্রজন্মকে তৈরি করে যাচ্ছি। মৃত্যুর পর ববি-অভিষেকরা ওদের ( বিজেপিকে) গেঁথে দেবে বলে দাবি। মুখ্যমন্ত্রীর।

তাঁর কথায়, এজন্যেই তো আমি ওদের তৈরি করে যাচ্ছি। মুখ্যমন্ত্রী বলেন, একদিন সব সামনে আসবে। তৃণমূল এর অত্যাচার কখনও ভুলবে না। বলে রাখা প্রয়োজন, আজ বৃহস্পতিবার নিয়োগ দুর্নীতিতে নতুন করে একাধিক জায়গাতে তল্লাশি চালিয়েছে সিবিআই। এমনকি বিজেপি থেকে তৃণমূলে যাওয়া রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণকল্যাণীর বাড়িতে আয়কর তল্লাশি চলেছে। এজেন্সি নিয়ে তীব্র আক্রমণ মমতার।
বলেন, এজেন্সি বলছে কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে। আদৌও বিষয়টি সত্য কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন তৃণমূল সুপ্রিমো। তাঁর কথায়, ওরা যা বলছে মিডিয়াও তা দেখিয়ে নাচছে। ফলে টিভি দেখে না চোখ-কান খোলা রাখার কথা বলেন তিনি। পাশাপাশি এনআইএ বা সেন্ট্রাল টিম যেভাবে বারবার বাংলায় আসছে তা নিয়েও এদিন আক্রমণাত্বক মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, গ্রামে একটা চকলেট ফাটলেও এনআইএ আসছে।
কথায় কথায় ধূপ জ্বললেও সেন্ট্রাল টিম পাঠাচ্ছে। কিন্তু বুধবার রাতে যেভাবে জন্তরমন্তরে ধর্না চালানো কুস্তিগিরদের উপর হামলা চালিয়েছে পুলিশ তা নিয়েও প্রশ্ন তোলেন এদিন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে কতগুলি সেন্ট্রাল টিম পাঠিয়েছে কেন্দ্র? প্রশ্ন তাঁর। মুখ্যমন্ত্রীর কথায় মৃত্যু রাজনীতি আমি করি না। মানবিকতার রাজনীতি করি।

অন্যদিকে বিএসএফ নিয়েও কেন্দ্রকে এদিন একহাত নেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিকে তাকিয়ে কর্মীদের একজোট হওয়ার বার্তা দেন তিনি। অন্যদিকে ভোট আসলে রবীন্দ্রনথের কথা মনে পড়ে বলে অভিযোগ তৃণমূল সুপ্রিমোর। এমনকি শান্তিনিকেতন হয়ে ওঠে রবীন্দ্রনাথ ঠাকুরে জন্মস্থল বলেও কটাক্ষ তাঁর।
তবে দেশকে বিক্রি করে দিচ্ছে কয়েকজনের কাছে। যত তাড়াতাড়ি বিজেপি দেশ থেকে বিদায় নেয় ততই মঙ্গল বলে দাবি মমতার। তাঁর কথায়, কর্নাটক থেকে পতন হলে আমরা খুশি হব। ডোন্ট ভোট ফর বিজেপি। যেখানে আমরা ভোটে দাঁড়াব সেখানে অন্য কাউকে ভোট নয় বলেও এদিন মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়।












Click it and Unblock the Notifications