Lok Sabha Election: ভোট মিটতেই কোথাও হিংসা আবার কোথাও বিজয় মিছিল! 'আজব' ছবি বাংলায়
Lok Sabha Election 2024: ভোট পরবর্তী হিংসা শুরু কোচবিহারে। ভোট মিটতেই ভারতীয় জনতা পার্টির বুথ সভাপতির উপর হামলা। ব্যাপক মারধর করার অভিযোগ। ভেঙে দেওয়া হয়েছে পা এবং কোমর। কার্যত গুরুতর আহত অবস্থায় বিজেপি বুথ সভাপতি বুদা রায়কে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।
ঘটনাার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী। কীভাবে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। বিজেপির অভিযোগ, ঘটনায় অভিযুক্ত তৃণমূল আশ্রিত দুস্কৃতীরাই। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দিনহাটা ১ নং ব্লকের সিতাই বিধানসভার অন্তর্গত বুথ গ্রাম দরিবস দ্বিতীয় খন্ড নিউ গিতালদহ স্টেশনের কাছে।

সূত্রের খবর অনুযায়ী ভোট শেষ হওয়ার পর বুথ সভাপতি যখন গীতাল দহ স্টেশনে দিয়ে যাচ্ছিলেন বুদা রায়। হঠাত করেই তাঁর উপর একদল যুবক হামলা করে। কিছু বুঝে ওঠার আগেই বেধড়ক মারধর করে। মারের আঘাতে বিজেপি নেতার পা এবং কোমর ভেঙে গিয়েছে বলে জানা গিয়েছে। কার্যত গুরুতর অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে বিজেপি জেলার শীর্ষ নেতারা। ঘটনার প্রতিবাদে শুরু হয়েছে বিক্ষোভ। তৃণমূল আশ্রিত দুস্কৃতিদের না ধরা পরঝন্ত অআন্দোলন চলবে বলে হুঁশিয়ারি বিজেপির। এলাকায় রয়েছে ব্যাপক উত্তেজনা। অন্যদিকে ভোট মিটতেই কোচবিহারে বিজয় মিছিল বের করেছে তৃণমূল। বিজয় মিছিল হচ্ছে জলপাইগুড়ি এবং আলিপুর দুয়ারেও। এমনকি বিজেপির তরফে মিষ্টী খাওয়ানো হচ্ছে।
বিজয় মিছিলে যোগ দিতে দেখা যায় তৃণমূল প্রার্থীদেরও। একেবারে ঢাক-ঢোল বাজিয়ে সবুজ আবির উড়িয়ে চলে উৎসব। তৃণমূলের দাবি, দারুণ ভোট হয়েছে। প্রত্যেক জায়গা থেকেই ভালো রিপোর্ট এসেছে। আমাদের প্রার্থীদের জয় নিশ্চিত। পালটা এলাকার মানুষদের মিষ্টী খাওয়াতে দেখা যায় বিজেপি নেতাকর্মীদেরও।
পাশাপাশি সকাল ৭ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট পর্ব চলার পর ভোট কর্মীরা ফিরছেন রিশিভিং সেন্টারে।। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে ১৯০৪ টি বুধের ভোট কর্মীরা ধীরে ধীরে ভোট করিয়ে ই,ভি,এম নিয়ে ডি,সি,আর,সি তে জমা করতে আসছেন।। কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ই,ভি,এম জমা করছেন ডি,সি,আর,সি তে। সেই ছবি ধরা পড়ল ওয়ান ইন্ডিয়া বাংলার ক্যামেরায়।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications