Lok Sabha Election 2024: কাঁধে কাঁধ মিলিয়ে হবে বিজয় মিছিল! ফলাফল নিয়ে বড় বার্তা অভিষেকের
Lok Sabha Election 2024: তিন আসনেই জয়ী হবেন তৃণমূল প্রার্থীরা। আগামী চারজুন ৪০০ ভোল্টের ধাক্কা খাবে বিজেপি। বিজেপিকে তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishekh Banerjee) । আজ শনিবার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যানী সমর্থনে তৃণমূলের তরফে প্রচার সভার আয়োজন করা হয়। গোয়ালপোখর বিধানসভায়র লোধন হাই স্কুল ময়দানে সভার আয়োজন করা হয়।
সেখানেই যোগ দেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি। আর সেই সভা থেকে কড়া ভাষায় বিজেপিকে আক্রমন শানান। অভিষেক (Abhishekh Banerjee) বলেন, আগামী ৪ জুন চারশো ভোল্টের ধাক্কা খাবে বিজেপি। উত্তরবঙ্গের যে তিনটি কেন্দ্রে ভোট (Lok Sabha Election 2024) হয়েছে শুক্রবার, প্রত্যেকটিতেই তৃণমূল প্রার্থীরা জয়ী হবেন।

পাশাপাশি রায়গঞ্জ লোকসভা থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যানীকেও জেতানোর আহ্বান জানান তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। এজন্য সবাই যাতে ভোট দেন সেই আবেদনও রাখেন। অভিষেক বলেন, তিন লক্ষ ভোটে জেতান। আগামী ৪ তারিখ ফল ঘোষণা। এরপর জুন মাসে এখানে আসব। কাঁধে কাঁধ মিলিয়ে বিজয় মিছিল করা হবে বলেও এদিন মন্তব্য করেছেন ডায়মণ্ডহারবারের বিদায়ী সাংসদ।
শুধু তাই নয়, রাজ্যের মন্ত্রী রাব্বানী সাহেবকে ডেকে বলেন, আবার যখন আসবো আরও বড় মাঠ ব্যবস্থা করতে হবে। কারণ এই মার ছোট হয়ে গিয়েছে। পাশাপাশি বিজেপিকেও এদিন একহাত নেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার করা নিয়েও তোপ দাগেন।
বলেন, মাথা উঁচু করে লড়াই করছি। কম ভয় দেখায়নি। ইডি, সিবিআই। ঘর, পরিবার, মা-বাবা, বাচ্চা কাউকে ছাড়েনি। এরপরেও মাথা নত করিনি। দিল্লির কুকুর হয়ে বেঁচে থাকার চেয়ে বাংলার রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে বেঁচে থাকা ভালো বলে মন্তব্য করেন অভিষেক। এমনকি সিপিএম ও কংগ্রেস বোকা বানিয়ে বিজেপির হাতকে মজবুত করেছে বলেও তোপ দাগেন।
রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যানী ছাড়াও এদিন মঞ্চে গোয়ালপোখোর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী, ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী সহ উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়া আগারওয়াল সহ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তৃণমূল কংগ্রেস নেতৃত্বদের মঞ্চে দেখা যায়।
বলে রাখা প্রয়োজন, ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী এবং কানাইয়াল আগরওয়ালের সংঘাত থাকলেও এদিন একমঞ্চে দুজনকে দেখা যায়।












Click it and Unblock the Notifications