১৯ অক্টোবর রাজ্য সফরে জেপি নাড্ডা! অমিত শাহ কবে আসবেন, ইঙ্গিত করলেন দিলীপ ঘোষ
১৯ অক্টোবর রাজ্য সফরে জেপি নাড্ডা! অমিত শাহ কবে আসবেন, ইঙ্গিত করলেন দিলীপ ঘোষ
বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা আগামী ১৯ অক্টোবর সোমবার উত্তরবঙ্গ সফরে আসছেন। মূলত শিলিগুড়িতে তিনি দলের নেতাদের সঙ্গে সভা করবে সংগঠনের পরিস্থিতি জানার চেষ্টা করবেন। ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে যা যথেষ্টই গুরুত্বপূর্ণ। ২০ অক্টোবর তিনি শিলিগুড়ি থেকে দিল্লি ফিরে যাবেন বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে।

অমিত শাহের উত্তরবঙ্গ সফর স্থগিত সাময়িক, আসছেন নাড্ডা
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছিলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহের রাজ্য না আসাটা সাময়িক। একইসঙ্গে তিনি জানান, দলের সর্বভারতী সভাপতি ডেপি নাড্ডা শিলিগুড়িতে যাবেন ১৯ অক্টোবর। সেখানে তিনি সাংগঠনিক বৈঠকও করবেন।

বিহার ভোটে ব্যস্ত অমিত শাহ
অমিত শাহের রাজ্যে না আসার কারণ হিসেবে উঠে এসেছে বিহার বিধানসভা ভোট। তিনি সেখানে ব্যস্ত থাকবেন। তাই বিহার বিধানসভা ভোট শেষ হলে রামনববীর পর তিনি রাজ্যে আসতে পারেন বলে জানি গিয়েছে। সেই সময় তিনি উত্তরবঙ্গ সফরেও যেতে পারেন। অমিত শাহ শেষবার রাজ্যে এসেছিলেন ১ মার্চ। শহিদ মিনারে সিএএস নিয়ে সভায় যোগ দিতে।

নাড্ডার সঙ্গে থাকবেন দিলীপ, মুকুল, কৈলাশ
সূত্রের খবর অনুযায়ী, নাড্ডার এই রাজ্য সফরে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ছাড়াও, বিজেপির সাধারণ সম্পাদক কৈলাশ বিজয়বর্গীয়, সহ সভাপতি মুকুল রায় উপস্থিত থাকবেন। বুথ-এর পাশাপাশি জেলা ভিত্তিক সভায় তারা থাকবেন।

লোকসভা নির্বাচনের নিরিখে বেশির ভাগ আশনে এগিয়ে বিজেপি
লোকসভা নির্বাচনের নিরিখে উত্তরবঙ্গের ৫৪ টি আসনের মধ্যে ৩৬ টিতে এগিয়ে রয়েছে বিজেপি। ৫৪ টি আসনের প্রত্যেকটিতেই প্রায় ৩০০ করে বুথ রয়েছে। লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গের ৮ টি লোকসভা আসনের মধ্যে ৭ টি জিতেছিল বিজেপি। ৪২ টি আসনের মধ্যে বিজেপি দখল করেছিল ১৮ টি আসন।

পশ্চিমবঙ্গের জন্য ভার্চুয়াল সভা করেছিলেন জেপি নাড্ডা
করোনা পরিস্থিতিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি পশ্চিমবঙ্গের জন্য ভার্চুয়াল সভা করেছিলেন। সেইসভায় রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এনেছিলেন তুষ্ঠিকরণের অভিযোগ।












Click it and Unblock the Notifications