গোটা রাত ভারী বৃষ্টি, দার্জিলিং কালিম্পংয়ে রাস্তায় ধস, বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক
মাঝখানে দিন কয়েক বৃষ্টি কমেছিল। মঙ্গলবার রাত থেকে সেই বৃষ্টির দাপট ফের বাড়তে থাকে। ভারী বৃষ্টি মঙ্গলবার রাত থেকে শুরু হয়েছে উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং সহ পার্শ্ববর্তী সিকিমে রাত থেকে অতি ভারী বৃষ্টি দেখা গিয়েছে। যার ফলে জায়গায় জায়গায় আবারও ধস নেমেছে।
ধসের কারণে ১০ নম্বর জাতীয় সড়ক পথ বন্ধ করে দেওয়া হয়েছে। তিস্তা বাজার থেকে দার্জিলিং যাওয়ার রাস্তাও এখন অবরুদ্ধ। বহু জায়গাতেই বড় বড় পাথর, গাছ ভেঙে পড়ে রয়েছে। ভূমিক্ষয়ের আশঙ্কাও করা হচ্ছে।

গোটা উত্তরবঙ্গে জুড়ে লাগাতার বৃষ্টি ফলে ব্যাহত জনজীবন। তার মধ্যে ফের পাহাড়ে ধস। যার ফলে বন্ধ হয়ে গেল শিলিগুড়ি থেকে কালিম্পং, সিকিম যাওয়ার ১০ নম্বর জাতীয় সড়ক। রাস্তা বন্ধের ফলে সমস্যায় সাধারণ মানুষ থেকে শুরু করে পর্যটকমহল। তবে লিকুভির থেকে ১০ নম্বর জাতীয় সড়ক খোলা রয়েছে। তবে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে।
অন্য দিকে তিস্তা বাজারে কাছে একটি বড় গাছ উপড়ে পড়েছে। পাশাপাশি জানা গিয়েছে, পশ্চিম সিকিমের মানেবুং ডেন্টাম এলাকার অধীনে কারমাটার গিটাং গ্রাম পঞ্চায়েত অফিসের কাছে আজ একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনায় আহত হন কয়েকজন যাত্রী। আহত যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
রাতভর ভারী বৃষ্টির কারণে ভূমিক্ষয় শুরু হয়েছে বিভিন্ন জায়গায়। আরও বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। ফলে বিপর্যয় আবারও পার্বত্য অঞ্চলে দেখা যাবে। এই কথা অনুমান করা হচ্ছে। তিস্তা নদীতে জল বাড়তে শুরু করেছে। উত্তরবঙ্গের অন্যান্য নদীগুলিতেও প্রবল জলস্রোত। জলপাইগুড়ির বিভিন্ন জায়গা বানভাসি হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
উত্তরবঙ্গের পাঁচ জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পরিস্থিতি কতটা জটিল হতে পারে? সেদিকে নজর রাখছে প্রশাসন।
-
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের












Click it and Unblock the Notifications