North Bengal Heavy Rain Alert: জলে ডুবে একাধিক ওয়ার্ড, বাড়ছে ক্ষোভ! উত্তরে আরও বৃষ্টির পূর্বাভাস
North Bengal Heavy Rain Alert: আগামী আরও কয়েকদিন উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাত চলবে। কোথাও মাঝারি তো কোথাও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস (Weather Update) দেওয়া হয়েছে আলিপুর হাওয়া অফিসের তরফে। ইতিমধ্যে উত্তরবঙ্গের বহু জায়গায় জল জমে গিয়েছে।
চরম সমস্যায় পড়েছে সাধারণ মানুষ। এই অবস্থায় বেহাল নিকাশি নিয়ে পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন জেলার মানুষ (North Bengal Heavy Rain Alert)। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টি (North Bengal Heavy Rain Alert) হতে পারে। যে কারণে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে।

ভারী বৃষ্টি হতে পারে উত্তর-দক্ষিণ দিনাজপুর এবং মালদহ'তেও। অন্যদিকে আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। এই অবস্থায় যদিও রবিবার থেকে বৃষ্টি কিছুটা কমার সম্ভাবনা আছে বলেই জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস।
ইতিমধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে টানা ভারী বৃষ্টির কারণে (North Bengal Heavy Rain Alert) পরিস্থিতি খারাপ। তবে রবিবার থেকে পরিস্থিতির পরিবর্তনের পূর্বাভাসে অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। তবে টানা বৃষ্টিপাতের জেরে জলমগ্ন অবস্থা গঙ্গারামপুর পুরসভার ১৩ এবং ১৪ নাম্বার ওয়ার্ড। গঙ্গারামপুর পুরসভার ১৩ নাম্বার ওয়ার্ডের ভোদং পাড়া এলাকা ইতিমধ্যেই বৃষ্টির জলে জলমগ্ন হয়ে পড়েছে। বৃষ্টির জমা জল রাস্তাঘাট প্লাবিত করেছে।
অন্যদিকে ১৪ নম্বর ওয়ার্ডের পূর্ব হালদারপাড়া এলাকার একটা বড় অংশ জুড়ে বৃষ্টির জল জমে রয়েছে। বেশ কিছু বাড়িতে জল ঢুকে গিয়েছে। মূলত গঙ্গারামপুর পুরসভার ১৩ এবং ১৪ নম্বর ওয়ার্ডে বেহাল নিকাশি ব্যবস্থা জন্য বৃষ্টির জমা জল ওয়ার্ডে বাইরে নিষ্কাশিত হচ্ছে না ।
ফলে ইতিমধ্যে এই এলাকার রাস্তা এবং বেশ কিছু বসত বাড়িতে বৃষ্টির জল জমে রয়েছে।বৃষ্টির জমা জলে সঙ্গে নর্দমার জল মিশে চারপাশ আরো দূষিত করে তুলেছে।শুধুতাই নয়, দূষিত জলে বিষাক্ত পোকামাকড় এবং সাপের উপদ্রব বেড়েছে। এমনকি ডেঙ্গুর আশঙ্কাও তৈরি হয়েছে। যা নিয়ে সাধারণ মানুষের ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে। যদিও পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে প্রশাসন কাজ করছে বলে দাবি।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications