নিম্নচাপের জেরে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে! বন্যা ও ভূমিধসের সতর্কবার্তা জারি

নিম্নচাপের জেরে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। অন্যদিকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। এমনটাই জানিয়েছেন আলিপুর হাওয়া অফিস। এদিন দার্জিলিং, সুখিয়াপোখরি, আলিপুরদুয়ার, জঙ

নিম্নচাপের জেরে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। এমনটাই জানিয়েছেন আলিপুর হাওয়া অফিস। এদিন দার্জিলিং, সুখিয়াপোখরি, আলিপুরদুয়ার, জঙ্গিপুরে ব্যাপক বৃষ্টি হয়েছে।

আর্দ্রতা আর অক্ষরেখার জেরে বৃষ্টি

আর্দ্রতা আর অক্ষরেখার জেরে বৃষ্টি

আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ মহারাষ্ট্র থেকে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ এবং সিকিম পর্যন্ত এখটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এছাড়াও উত্তরবঙ্গে ওপর রয়েছে আর্দ্রতা।

পূর্বাভাস

পূর্বাভাস

হাল্কা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে।

 উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

আবহাওয়া দফতরের পূর্বাভাসে মঙ্গলবারের জন্যও উত্তরবঙ্গে কমলা সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং-এর দু-একটি জায়গায় ভারী থেকে অতিভারী কিংবা অতি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার এবং কোচবিহারে। ভারী বৃষ্টি হতে পারে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে।

বুধবার ও বৃহস্পতিবারের জন্যও কমলা সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে। বুধবার ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এবং কালিম্পং-এ। বৃহস্পতিবার ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পং-এ।

শুক্রবারের জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কবার্তা। বলা হয়েছে, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারের দু-একটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে।

 জনজীবনের ওপর প্রভাব

জনজীবনের ওপর প্রভাব

সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তরবঙ্গের বিভিন্ন জেলার নদীর জলের মাত্রা বাড়তে পারে। এছাড়াও দার্জিলিং এবং কালিম্পং-এর পাহাড়ি এলাকায় ভূমিধস হতে পারে।

মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা

মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা

মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তায় বলা হয়েছে, ঘন্টায় প্রায় ৪৫ কিমি বেগে ঝোড়ো হাওয়ার কারণে পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলে ২২ সেপ্টেম্বরের জন্য সমুদ্র যাত্রায় না যাওয়ার উপদেশ দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+