Dhupguri By-Election: ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচন! বামফ্রন্টের প্রার্থীর নাম ঘোষণা

ধূপগুড়ির বিধায়ক বিষ্ণুপদ রায়ের অকাল মৃত্যুতে বিধানসভা উপনির্বাচনের দিনক্ষণ ইতিমধ্যে ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। সিপিআইএম এই বিধানসভা উপনির্বাচনে তাদের প্রার্থীর নাম ঘোষণা করেছে। উল্লেখ্য ঈশ্বরচন্দ্র রায় পাটকিদহ হাই মাদ্রাসার প্রাক্তন শিক্ষক ও একজন ভাওয়াইয়া শিল্পী।

ধূপগুড়ি ব্লকের বারঘড়িয়া গ্ৰাম পঞ্চায়েতের দীর্ঘদিনের সিপিআইএম নেতা ঈশ্বর চন্দ্র রায়কে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। বিধানসভা উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর সিপিআইএম প্রথম দল হিসেবে প্রার্থীর নাম ঘোষণা করলো। বামফ্রন্টের সভা থেকে এই নাম ঘোষণা করা হয়।

ধূপগুড়ির সিপিআইএম প্রার্থী

এদিকে প্রার্থীর নাম ঘোষণার পর ধূপগুড়ি শহরের দলীয় কার্যালয়ে যান জেলা সিপিএমের জেলা সম্পাদক সলিল আচার্য। দলীয় কার্যালয়ে কর্মী সমর্থকদের সঙ্গে বৈঠক করেন তিনি। উপস্থিত ছিলেন উপনির্বাচনের প্রার্থী ঈশ্বরচন্দ্র রায়। বৈঠক শেষে প্রার্থী ও সিপিআইএমের জেলা সম্পাদক সলিল আচার্য বলেন, প্রচারে রাজ্যের নেতারা আসবেন, অন্যরকম ভাবে তাদের প্রচার চলবে।

ধূপগুড়িতে উপ নির্বাচনের জন্য ভারতের নির্বাচন কমিশন গেজেট নোটিফিকেশন করেছে ১০ অগাস্ট। মনোনয়ন জমার শেষ দিন ১৭ অগাস্ট, মনোনয়ন পরীক্ষা করে দেখা হবে ১৮ অগাস্ট। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২১ অগাস্ট।

ধূপগুড়িতে ভোট নেওয়া হবে ৫ সেপ্টেম্বর মঙ্গলবার। ভোটগণনা করা হবে ৮ সেপ্টেম্বর শুক্রবার। ১০ সেপ্টেম্বরের মধ্যে পুরো নির্বাচনী প্রক্রিয়া শেষ করা হবে বলেও নির্বাচন কমিশের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

পশ্চিমবঙ্গের ধূপগুড়ি আসনটি শূন্য হয় বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়ের মৃত্যুতে। ২৫ জুলাই এসএসকেএম হাসপাতালে তাঁর মৃত্যু হয়। বিষ্ণুপদ রায় ধূপগুড়়ি পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। ২০২১-এর নির্বাচনে প্রথমবার জয়ী হন বিষ্ণুপদ রায়। তিনি হারিয়েছিলেন নিকটতম তৃণমূলের মিতালি রায়কে। ধূপগুড়িতে সিপিআইএম শেষবার জয়ী হয়েছিল ২০১১ সালে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+