লক্ষ্য কেদারনাথ, স্কেটিং করে জলপাইগুড়ি থেকে রওনা দুই তরুণের
কবি বলেছিলেন পায়ের তলায় সর্ষে। আর এখানে জুতোর নীচে চাকা। তার উপর ভর করেই বেরিয়ে পড়েছেন ওরা দুজন। লক্ষ্য কেদারনাথ। সুদূর জলপাইগুড়ি থেকে কেদারনাথ দীর্ঘ পথ পাড়ি দেওয়া। হেঁটে, সাইকেলে নয়। স্কেটিংয়ের মাধ্যমে তারা কেদারনাথ যাচ্ছেন।
দুজনেই তরুণ। একে অপরের ঘনিষ্ট বন্ধু। জলপাইগুড়ি জেলার বাসিন্দা দুজন। একজন চাউলহাটির বাসিন্দা আশিস সমাদ্দার। অন্য জন ৭৩ মোড়ের পূর্ব কুমার পাড়ার বাসিন্দা জগন্নাথ রায়। তারা বেরিয়ে পড়েছেন বৃহস্পতিবার।

দেশজুড়ে এখন লোকসভা নির্বাচন চলছে। আগামী কাল দ্বিতীয় দফার ভোট দেশে। বাংলাতেও এই দ্বিতীয় দফার ভোট আছে উত্তরবঙ্গের তিন লোকসভা আসনে। জলপাইগুড়ি কেন্দ্রে আগেই ভোট হয়ে গিয়েছে প্রথম দফায়। তারপরেই দুজন কেদারনাথ যাত্রার জন্য বেরিয়ে পড়েছেন।
রাজ্যে ভয়াবহ গরম। উত্তরবঙ্গেও রোদের তেজ এদিন অনেকটাই বেশি ছিল। দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ চলছে। দক্ষিণের নটি জেলায় তাপপ্রবাহের লাল ও কমলা সতর্কতা। সকাল থেকেই রোদের তেজ আগুন ঝরাচ্ছে। তবু কোনও কিছুতেই পিছপা হতে রাজি নন দুই তরুণ।
আজ বৃহস্পতিবার বেলা ১২ টায় প্রখর রোদ মাথায় নিয়েই বেরিয়ে পড়লেন আশিস সমাদ্দার, জগন্নাথ রায়। শিলিগুড়ি - জলপাইগুড়ি জাতীয় সড়ক ধরে এগিয়ে যেতে দেখা গেল তাঁদের। শিলিগুড়ি থেকে আরও একজন তাদের সঙ্গে যোগ দেবেন। তারা তিন বন্ধু স্কেটিং করে কেদারনাথ যাবেন।
জগন্নাথ জানালেন, তিন যুবকের অনেক দিনের ইচ্ছে ছিল স্কেটিং করে কেদারনাথে যাওয়া। কিন্তু গত তিন বছর ধরে বাস্তবে আর হয়ে উঠছিল না। তবে এত দিনে সেই সুযোগ হয়েছে। রোজ সর্বাধিক ১০০ কিমি পথ পারি দেবেন তারা। নতুন অ্যাডভেঞ্চারের স্বাদ পেয়ে গরমের কষ্ট ভুলে গিয়েছে তিন বন্ধু।
পরিবার ও প্রতিবেশীরাও তাদের নিয়ে যথেষ্ট উচ্ছ্বসিত। সুস্থ শরীরে তাদের যাত্রা সম্পূর্ণ হোক৷ এই প্রার্থণা করছেন সকলে।
-
যোগী, অখিলেশ থেকে গম্ভীর, কুলদীপের বিয়ের রিসেপশনে চাঁদের হাট -
কেন্দ্র বনাম রাজ্য সংঘাত চরমে! আইপ্যাক মামলায় CBI তদন্ত কী জরুরি? আজ সুপ্রিম কোর্টে শুনানি -
আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে তর্কের ঝড়, মৌলিক অধিকার ঘিরে কেন্দ্র রাজ্য সংঘাত তুঙ্গে -
ভোটের আগে বীরভূমে বিপুল বিস্ফোরক উদ্ধার ঘিরে চাঞ্চল্য -
ভোটের জন্য নজিরবিহীন প্রস্তুতি, ২৫ লক্ষ কর্মী সহ কমিশনের ভরসা ১,১১১ পর্যবেক্ষক -
কালবৈশাখীর জেরে কমল তাপমাত্রা, আজ কী বৃষ্টি হবে? জানাল হাওয়া অফিস -
সপ্তাহান্তে রাজ্যের অধিকাংশ জেলায় হবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, শিলাবৃষ্টিরও সম্ভাবনা কিছু জেলায় -
উড়ানে বড় স্বস্তি! ৬০ শতাংশ আসন ফ্রি, একসঙ্গে বসবে পরিবার, নতুন নিয়মে বদলাচ্ছে উড়ান পরিষেবা -
ভোটের আগে একসঙ্গে ১১ জেলায় জেলাশাসক বদলি, উত্তরবঙ্গে বড়সড় রদবদল -
গ্যাসের সঙ্কট ও কালোবাজারি ঠেকাতে কড়া কেন্দ্র, বাড়ছে পাইপ গ্যাসের সরবরাহ -
নির্বাচনের আগে ফের পুলিশে বড়সড় রদবদল, একসঙ্গে পাঁচ ডিআইজি অপসারণে কমিশনের কড়া পদক্ষেপ -
বাড়বে জয়ের মার্জিন, ১ লাখ ভোট টার্গেট করে প্রচার শুরু দিলীপ ঘোষের












Click it and Unblock the Notifications