Darjeeling Toy Train: পুজোয় দার্জিলিং ভ্রমণের পরিকল্পনা! টয় ট্রেন রাইড নিয়ে বাড়ছে অনিশ্চয়তা
পুজোর ছুটির বেড়াতে যাওয়ার বুকিং হয়ে গিয়েছে সকলেরই। অধিকাংশ বাঙালিরই গন্তব্য উত্তরবঙ্গের পাহাড়। আর যাঁরা দার্জিলিংয়ে যাওয়ার পরিকল্পনা করে ফেলেছেন তাঁদের জন্য যাত্রার শুরুতেই রয়েছে একটি দুঃসংবাদ।
কাঞ্চনজঙ্ঘার পাশাপাশি দার্জিলিংয়ের অন্যতম আকর্ষণ টয় ট্রেন। কিন্তু এই টয় ট্রেন পরিষেবা এবার পর্যটকরা নাও পেতে পারেন। উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টিতে একাধিক জায়গায় ধস নেমেছে। তার জেরে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত টয় ট্রেন পরিষেবা বাতিল রয়েছে।

ধস নামার কারণে জলপাইগুড়ি দার্জিলিং টয় ট্রেন পরিষেবা বন্ধ রয়েছে। যদিও যুদ্ধকালীন তৎপরতায় রাস্তা মেরামতির কাজ চলছে। কিন্তু হঠাৎ হঠাৎ বৃষ্টিতে সেই মেরামতির কাজে বাধা তৈরি হচ্ছে। একেবারে কাজ সম্পূর্ণ না হলে সম্পূর্ণ নিরাপদ রাস্তা না তৈরি করে কোনও রকম ঝুঁকি নিয়ে এই ট্রেন পরিষেবা চালু করতে চাইছে না রেলওয়ে কর্তৃপক্ষ।
তাই পুজোর সময় যাঁরা জলপাইগুড়ি থেকে সোজা দার্জিলিং টয় ট্রেনে যাওয়ার পরিকল্পনা করেছিলেন তাঁরা নিরাশ হতে পারেন। এদিকে এনজেপি থেকে টয় ট্রেন পরিষেবা বন্ধ থাকার কারণে দার্জিলিং থেকে ঘুম পর্যন্ত টয় ট্রেন পরিষেবা চাপ বাড়ছে। ফলে সেখানেও টিকিট মেলা কষ্টসাধ্য হয়ে যাচ্ছে।
পর্যটন ব্যবসায়ীরাও চাইছেন দ্রুত টয় ট্রেন পরিষেবা স্বাভাবিক হয়ে যাক। কারণ তাঁদের কাছে পর পর ফোন আসছে পর্যটকদের। এতে পর্যটন ব্যবসায় ধাক্কা আসতে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা। করণ উত্তরবঙ্গে পর্যটন শিল্পে অন্যতম বড় আকর্ষণ এই টয় ট্রেন। পাহাড়ের গায়ে পাক খেতে খেতে ছোট্ট রেলগাড়ি যখন দার্জিলিংয়ের পৌঁছয় তার মজা এবং আনন্দ ভাষায় প্রকাশ করা যায় না।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications