Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

পঞ্চায়েতে আন্দোলনই হাতিয়ার সিপিএমের, উত্তরকন্যা অভিযানের আগে সাড়া ফেলেছেন মীনাক্ষী

পঞ্চায়েতের আগে আন্দোলনকে হাতিয়ার করেছে সিপিএম। রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক ইস্যুতে সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই সম্র্রতি ডাক দিয়েছে উত্তরকন্যা অভিযানের। সেই অভিযানের আগে উত্তরবঙ্গের একাধিক জেলা থেকে ভালো সাড়াও মিলেছে সিপিএমের, যা পঞ্চায়েত নির্বাচনে অক্সিজেন দেবে।

আগামী ১৩ই এপ্রিল উত্তরকন্যা অভিযান। তার আগে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে জনসভা করছে ডিওয়াইএফআই। সিপিএমের যুব সংগঠনের রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখোপাধ্যায় কর্মীদের এই অভিযানে অংশ নেওয়ার ডাক দিয়েছেন। সেইমতো রবিবার শিলিগুড়ির ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রে ইস্টার্ন বাইপাস সংলগ্ন এলাকায় জনসভা করেন মীনাক্ষী।

উত্তরকন্যা অভিযানের আগে মীনাক্ষীর সভা

মীনাক্ষী জানান, রোজগার, নারী নিরাপত্তা, দুর্নীতির বিরোধিতা-সহ একাধিক দাবিতে তাঁরা উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছেন। এই অভিযান শুরু হবে শিলিগুড়ির এয়ারভিউ মোড় থেকে। এর আগে আগামী ১৩ এপ্রিল উত্তরকন্যা অভিযানকে সামনে রেখে নকশালবাড়ি দলীয় কার্যালয়ের বৈঠক করেন রাজ্য সম্পাদিকা মীনাক্ষী।

রবিবার নকশালবাড়িতে মিছিল করে কর্মসূচি রূপায়ণের পর দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেন মীনাক্ষী। তিনি বলেন, সরকার শূন্যপদে স্থায়ী নিয়োগ করছে না। স্থায়ী নতুন শূন্যপদ তৈরি করতে হবে। দুনীতি ও বিভাজনের রাজনীতি বন্ধ করতে হবে। মূলত এই তিন দাবিকে সামনে রেখেই উত্তরকন্যা অভিযানে নামতে চলেছে তারা।

উত্তরকন্যা অভিযানের আগে মীনাক্ষীর সভা

মীনাক্ষী বলেন, এই সরকার ভোট পেয়েছে, তাই মানুষের ভালোমন্দ দেখা তাদের কর্তব্য। ট্যাক্সের টাকাও পাচ্ছে। কিন্তু মানুষকে পরিষেবা দিচ্ছে না। সরকারকে আসল জায়গায় ফোকাস করতে হবে। শুধু ঔদ্ধত্য আর নাচ, গান, ছবি আঁকলে চলবে না।। তিনি এই মর্মে নিশানা করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

মীনাক্ষী বলেন, আমরা মানুষের বাঁচার দাবিকে সামনে রেখে আন্দোলন চালাচ্ছি। আমাদের এই আন্দোলন চলতেই থাকবে। তিনি এদিন কুর্মি ও অন্যান্য জাতিগোষ্ঠীর স্বীকৃতির দাবি জানান। আবার কৈলাশ বিজয়বর্গীয়র শূর্পণখা মন্তব্যের কড়া সমালোচনাও করেন।

উত্তরকন্যা অভিযানের আগে মীনাক্ষীর সভা

কৈলাশের মন্তব্যের কটাক্ষ করে সিপিএমের যুব সম্পাদিকা বলেন এটা ওদের সংস্কৃতি। ভারতবর্ষে এমন হয় না। উনি ভারতবর্ষের বাইরের কথা বলছেন। ভারতবর্ষের মানুষ এর জবাব দিয়ে দেবেন। তাঁর কথায়, বামপন্থীরা চিরকাল মানুষের কথা ভাবে, গরিবের কথা ভাবে। মানুষকে অপমান করে না।

এর আগে ১৩ এপ্রিল ডিওয়াইএফআইয়ের উত্তরকন্যা অভিযানকে সামনে রেখে ধূপগুড়ির গাদং এলাকায় সভা করেন মীনাক্ষী। উত্তরকন্যা অভিযানকে সামনে রেখে একের পর সভা করে যাচ্ছেন তিনি। জলপাইগুড়ির জেলার ধূপগুড়ি ব্লকের গাদং ক্লাব মোড়ে ডিওআইএফআইয়ের পক্ষ থেকে কর্মিসভার আয়োজন করা হয়।

ধূপগুড়ির এই কর্মিসভায় যোগ দিয়ে মঞ্চ থেকে কেন্দ্র ও রাজ্য সরকারকে রীতিমতো তুলোধোনা করেন ডিআইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। এদিন তাঁর বক্তব্যে বারবার উঠে এসেছে রাজ্যের নিয়োগ দুর্নীতির কথা। এমনকী বেকার যুবক-যুবতীদের চাকরির দাবিতে সরব হয়েছেন তিনি।

পাশাপাশি তিনি বলেন, উত্তরবঙ্গের জেলাগুলির প্রতি কেন্দ্র ও রাজ্য সরকারের কারোরই নজর নেই। সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় মন্ত্রীরা বেতন নেন, কিন্তু সমস্যা শোনেন না। তার জেরে মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+