মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের অনুপ্রেরণায় অনুপ্রাণিত, কংগ্রেস শিবিরে বড় ভাঙন মালদায়

কংগ্রেস শিবিরে বড়সড় ভাঙ্গন মালদায়। রাজ্যের প্রতিমন্ত্রী তজমুল হোসেনের হাত ধরে তিনজন পঞ্চায়েত সমিতির সদস্য-সহ প্রায় ৫০০ জন কর্মী জাতীয় কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছন। এই যোগদান কর্মসূচি হয় মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের মিলনগড় সাজ্জাদিয়া হাই মাদ্রাসার মাঠে।

দলীয় সূত্রের খবর,দীর্ঘদিন ধরে তারা কংগ্রেস করছিলেন। কিন্তু কংগ্রেস থেকে তারা কোন কাজ করতে পারছিলেন না। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতে কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সদস্য আরাজাউল,আলফাজউদ্দিন ও আকমল হোসেন সহ ৫০০ জন কংগ্রেস কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।

tmc malda

যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী তজমুল হোসেন,হরিশচন্দ্রপুর ২ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি তবারক হোসেন,জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক জম্মু রহমান,জেলা পরিষদের সদস্য বুলবুল খান ও জহিরুদ্দিন বাবর,হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের যুব সভাপতি মনিরুল আলম-সহ হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব।

যোগদানকারী পঞ্চায়েত সমিতির সদস্য স্বামী আলফাজউদ্দিন বলেন, তারা দীর্ঘদিন ধরে কংগ্রেস করছিলেন। অনেক লড়াই করেছেন। কিন্তু কংগ্রেসে থেকে কোন কাজ করতে পারছিলেন না। যারা তাদের নেতৃত্ব ছিল, কংগ্রেসের তাঁরা নিজেরাই কাজ করছেন ও কাজগুলো তাঁদের না দিয়ে অন্য কাউকে টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়া হচ্ছিল। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে উন্নয়নের সামিল হতে তৃণমূলে যোগদান করলেন। তাঁরা তৃণমূলে থেকে কাজ করতে চান, মানুষের সেবা করতে চান বলে জানিয়েছেন।

মালদা জেলার তৃণমূলের সাধারণ সম্পাদক তথা জেলা পরিষদের সদস্য বুলবুল খান বলেন, কংগ্রেসের পঞ্চায়েত সমিতির ৩ সদস্য-সহ প্রায় ৫০০ জন কংগ্রেস কর্মী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে তৃণমূলের যোগদান করেছেন। পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামী তথা ব্লক যুব সভাপতি ও ব্লক সভাপতি সকলেই তাঁদের সঙ্গে ভাল ব্যবহার এবং তাঁদের কাজে সারা দেন। তাঁরা স্বার্থ ছাড়াই যোগদান করলেন বলে দাবি তৃণমূল নেতৃত্বের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+