চাই ১০০% কাজ! সময় বেঁধে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী মমতার, সরকারি কাজে গাফিলতি বরদাস্ত নয়

কাজে ঢিলেমি নয়। জোর করে কোনও কাজ আটকানো যাবে না। ১০০ শতাংশ কাজ চাই তাঁরা। দ্রুত কাজ শেষ করতে হবে। এদিন উত্তরকন্যায় জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার প্রশাসনিক বৈঠকে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্

কাজে ঢিলেমি নয়। জোর করে কোনও কাজ আটকানো যাবে না। ১০০ শতাংশ কাজ চান তাঁরা। দ্রুত কাজ শেষ করতে হবে। মঙ্গলবার উত্তরকন্যায় জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার প্রশাসনিক বৈঠকে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দফতর ধরে ধরে তিনি কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজ খবর নেন।

আধিকারিককে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

আধিকারিককে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

এদিনের প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী এর আধিকারিককে ধমকের সুরে বলেন, ইনস্পেক্টর রাজ বেশি চলছে। জনস্বার্থে কাজ কম হচ্ছে। তিনি এইসব পাল্টে দেবেন বলে হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। সরকারি কাজে ঢিলেমি করলে কড়া শাস্তির মুখে পড়তে হবে বলেও জানিয়ে দেন মুখ্যমন্ত্রী।

১০০ শতাংশ কাজ চাই

১০০ শতাংশ কাজ চাই

করোনা আবহে কাজের গতি কমানো যাবে না। পাশাপাশি ১০০ শতাংশ অভিযোগের সুরাহা করতে হবে। এদিন একথাও বলেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়ে দেন, ১০০ কাজ তাঁর চাই।

কাজ শেষ করতে হবে ৩ মাসে

কাজ শেষ করতে হবে ৩ মাসে

আগামী ৩ মাসের মধ্যে সব সরকারি কাজ শেষ করতে হবে বলে জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। প্রয়োজনে প্রশাসনিক কর্তারা যাতে মাঠে নেমে কাজ করেন, সেব্যাপারেও নির্দেশ দেন তিনি। পেনশন সমস্যার সমাধানের পাশাপাশি উদ্বাস্তুদের জমি সমস্যার সমাধানেরও নির্দেশ দিয়েছেন তিনি।

 মাইক্রোফোন বিভ্রাটের জেরে অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী

মাইক্রোফোন বিভ্রাটের জেরে অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী

এদিনের প্রশাসনিক সভায় একটা সময়ে মাইক্রোফোন বিভ্রাট দেখা দেয়। যার জন্য আলোচনায় প্রায় মিনিট দশেক বন্ধ ছিল। যার জেরে মুখ্যমন্ত্রী অসন্তুষ্ট হন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+