Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ভোট শুরুর আগেই জওয়ানের মৃত্যু? কোচবিহারে চাঞ্চল্য

আজ শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে গণতন্ত্রের সব থেকে বড় উৎসব। পশ্চিমবঙ্গেও উত্তরবঙ্গের তিন কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। কিন্তু শুরুর দিনেই দু:সংবাদ। এক জওয়ানের মৃত্যু হল বাংলায়।

কোচবিহারের মাথাভাঙায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের মৃত্যু হল৷ মৃতের নাম নীলেশ কুমার নীলু। মাথাভাঙা বাইশগুরি হাইস্কুলে তিনি কিউআরটি টিমের কমান্ডেন্ট হিসেবে ভোটের দায়িত্বে ছিলেন। আচমকাই তার মৃত্যু হল।

Cooch behar

কিন্তু কীভাবে মারা গেলেন তিনি? জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে গতকাল রাতে। তিনি হঠাৎ করেই অসুস্থ হয়ে গিয়েছিলেন। নাক - মুখ দিয়ে রক্ত বার হতে থাকে। তাকে উদ্ধার করে দ্রুত মাথাভাঙা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ চিকিৎসকরা তার শারীরিক পরীক্ষা করেন। কিন্তু চিকিৎসকরা জানিয়ে দেন, আগেই মারা গিয়েছেন তিনি।

ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খুন না কী অন্য কোনও বিষয়? তাই নিয়ে চর্চা চলতে থাকে। চিকিৎসকের প্রাথমিক অনুমান, হৃদযন্ত্র বিকল হয়েছিল ওই জওয়ানের। তবে ময়নাতদন্ত না হলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে না। মৃত জওয়ানের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

ভোট শুরুর আগে জওয়ানের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য তৈরি হয় ওই এলাকায়। তবে ভোটগ্রহণ নির্দিষ্ট সময়েই শুরু হয়৷ ভোটদানও নির্বিঘ্নে হয়৷ কোচবিহার কেন্দ্র অত্যন্ত নজরে আছে নির্বাচন কমিশনের।

ভোট শুরুর আগে থেকেই রাজনৈতিক উত্তেজনার পারদ বেড়েছে। বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত গন্ডগোলের খবরও পাওয়া গিয়েছে সকাল থেকে। সব থেকে বেশি কেন্দ্রীয় বাহিনী সেখানে রয়েছে৷ কোচবিহারের জন্য ১১২ কোম্পানি বাহিনী ধার্য করেছে নির্বাচন কমিশন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+