বিজেপির বিধানসভার প্রার্থী যোগ দিলেন তৃণমূলে, পুরভোটের মুখে ফের ধাক্কা উত্তরবঙ্গে

বিজেপির বিধানসভার প্রার্থী যোগ দিলেন তৃণমূলে, পুরভোটের মুখে ফের ধাক্কা উত্তরবঙ্গে

বিজেপিতে ফের বড়সড় ভাঙন ধরল। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দলেন বিধানসভার প্রার্থী। তাঁর সঙ্গে শতাধিক কর্মী-সমর্থকও যোগ দিলেন তৃণমূলে। পুরভোটের মুখে উত্তরবঙ্গে শক্তি বাড়ল তৃণমূল কংগ্রেসের। উত্তর দিনাজপুরে বিজেপির এই ভাঙনে প্রশ্নের মুখে পড়ে গেল বিজেপির পুরভোট প্রস্তুতি।

তৃণমূলে যোগ দিলেন বিজেপি প্রার্থী

তৃণমূলে যোগ দিলেন বিজেপি প্রার্থী

করোনা আবহে পুরভোট ২২ জানুয়ারি। চার পুর নিগমে ভোটের ঘোষণা হতেই প্রার্থী তালিকা ঘোষণা করে প্রচারের প্রস্তুতি শুরু করে দিয়েছে প্রায় সমস্ত রাজনৈতিক দলই। জেলায় পুরভোটের প্রচার নিয়ে যখন সরগরম রাজ্য, তখন দলের প্রতিষ্ঠা দিবসে শক্তি বাড়াল তৃণমূল কংগ্রেস। উত্তর দিনাজপুরের করণদিঘি ও ইটাহারে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বিজেপি প্রার্থী-সহ শতাধিক নেতা-কর্মী।

উত্তর দিনাজপুরে বিজেপিতে ভাঙন

উত্তর দিনাজপুরে বিজেপিতে ভাঙন

করণদিঘিতে জেলা তৃণমূলের সভপাতি কানাইলাল আগরওয়াল ও বিধায়ক গৌতম পালের উপস্থিতিতে তৃণমূলে যোগ দেন একাধিক গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির সদস্য। আবার ইটাহারে তৃণমূলে যোগ দেন বিধানসভা নির্বাচনের বিজেপি প্রার্থী। রাজ্যের তিন মন্ত্রী বিপ্লব মিত্র, গোলাম রব্বানি ও সাবিনা ইয়াসমিনের উপস্থিতিতে তিনি তৃণমূলে যোগদান করেন।

দলত্যাগ নিয়ে যুক্তি-পাল্টা যুক্তি

দলত্যাগ নিয়ে যুক্তি-পাল্টা যুক্তি

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়ে বিধানসভার প্রার্থী ও পঞ্চায়েত সমিতির সদস্য ও সদস্যারা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যের উন্নয়নে কাজ করতে চাই। তাই আমরা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলাম। আমরা রাজ্যের উন্নয়ন কর্মযজ্ঞে সামিল হতে চাই। তাঁদের এই যোগদান নিয়ে কটাক্ষ করে বিজেপি জানান, ক্ষমতার লোভে ওঁরা দলবদল করেছেন।

বিজেপিতে ভাঙন পুরভোটের মুখে

বিজেপিতে ভাঙন পুরভোটের মুখে

উত্তর দিনাজপুর জেলার দুই বিজেপি বিধায়ক একুশের নির্বাচনের পর দলবদলে তৃণমূলে যোগ দেন। কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়ের পর রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী যোগ দেন তৃণমূল কংগ্রেসে। তারপর থেকেই ধারাবাহিকভাবে উত্তর দিনাজপুর জেলায় ভেঙে চলেছে বিজেপি। সেই ভাঙন পুরভোটের প্রাক্কালেও অব্যাহত।

তৃণমূলে যোগদানের হিড়িক উত্তর দিনাজপুরে

তৃণমূলে যোগদানের হিড়িক উত্তর দিনাজপুরে

এই জেলায় বিজেপির একের পর এক পঞ্চায়েত হাতছাড়া হয়েছে। বিজেপির নেতা-কর্মীরা দলে দলে তৃণমূলে যোগ দিচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন কর্মযজ্ঞে সামিল হতে তৃণমূলে যোগদানের হিড়িক পড়ে গিয়েছে রাজ্যে। তাঁদের কথায়, বিজেপির সংগঠনের যা অবস্থা, তাতে ওই দলে থেকে মানুষের জন্য কাজ করা যাচ্ছে না। তাই দলবদলের সিদ্ধান্ত নিতে হচ্ছে।

একুশের পরে উলটপুরান বাংলায়

একুশের পরে উলটপুরান বাংলায়

বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানে হিড়িক পড়ে গিয়েছিল। কিন্তু ভোট মিটতেই মোহভঙ্গ হয় তাঁদের। ফের উল্টো স্রোত বইতে শুরু করে। বিজেপি ছেড়ে দলে দলে তৃণমূলে যোগ দিতে শুরু করেন নেতা-কর্মীরা। কৃষ্ণ কল্যাণী, সৌমেন রায়রা তৃণমূলে ফিরে যান। এবার ইটাহারের বিজেপি প্রার্থীও যোগ দিলেন তৃণমূলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+