বিজেপির অন্দরে প্রার্থী বিক্ষোভ অব্যাহত রেখেই উত্তরবঙ্গে বড় পদক্ষেপ গেরুয়া নেতার
বিজেপির অন্দরে প্রার্থী বিক্ষোভ অব্যাহত রেখেই উত্তরবঙ্গে বড় পদক্ষেপ গেরুয়া নেতার
বিজেপির অন্দরে যে প্রার্থী নিয়ে ক্ষোভ অব্যাহত ছিল, তা বলাই বাহুল্য। এদিকে ডাবগ্রাম ফুলবাড়ি কেন্দ্রে বহুদিন ধরেই বিজেপির প্রার্থীপদ নিয়ে সংঘাত চড়েছিল। এবার সেই আসনে বড় পদক্ষেপ নিয়ে জলপাইগুড়ির জেলার বিজেপির সাধারণ সম্পাদক অলোক সেন ঘোষণা করলেন তাঁর পদক্ষেপের কথা।

সংঘাত কেন?
প্রসঙ্গত জাবগ্রাম ফুলবাড়িতে বিজেপি শিখা চট্টোপাধ্যায়কে টিকিট দিয়েছে। শিখা চট্টোপাধ্যায় প্রার্থী হিসাবে ঘোষিত হতেই অলোক সেন পন্থীরা ক্ষোভ ফেটে পড়েন। তাঁরা ক্ষোভ প্রকাশ করেন দলীয় নেতৃত্বের বিরুদ্ধে।

আদি-নব্য সংঘাত
প্রসঙ্গত, বিজেপির অন্দরে আদি ও নব্যের সংঘাত দেখা গিয়েছে বহুদিন ধরেই দক্ষিণের বহু জেলাতেই এই সংঘাত স্পষ্ট হয়েছে। এদিকে, এমন এক পরিস্থিতিতে উত্তরবঙ্গের ডাবগ্রাম ফুলবাড়ি এলাকার স্থানীয় বিজেপির অন্দরেও একই কোন্দল।

কোন পদক্ষেপ অলোক সেনের?
প্রসঙ্গত, জলপাইগুড়ির জেলা বিজেপির সাধারণ সম্পাদক অলোক সেন এবার নির্দল প্রার্থী হয়ে লড়বেন বলে জানিয়েছেন। ডাবগ্রাম ফুলবাড়ি কেন্দ্রে বিজেপি প্রার্থী শিখা চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে লড়ছেন। তাঁদের দাবি এতদিন দলের জন্য যাঁরা খেটেছেন, তাঁদের বাদ দিয়ে বাইরের দল থেকে আসা সদস্যদের প্রার্থী
করা হচ্ছে। যা মেনে নেওয়া যাচ্ছে না।

আদি নেতাদের নিয়ে অলোক সেন
এক সাংবাদিক বৈঠকে ক্ষোভ উগড়ে দিয়ে অলোক সেন জানিয়েছেন, ভিন দল থেকে নতুন আসা নেতা নেত্রীদের বিজেপি টিকিট দেওয়ার ঘটনা অনেকেই মানতে পারছেন না। এই জন্য আদি নেতারা একটি মঞ্চের তলায় আসতে শুরু করেছেন বলে তাঁর দাবি। যে মঞ্চের নেতৃত্ব দিতে পারেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নাতি শুভঙ্কর মুখোপাধ্যায়।












Click it and Unblock the Notifications