Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ভোট পরবর্তী হিংসা নিয়ে চুপ কেন মুখ্যমন্ত্রী, বাগডোগরায় পৌঁছেই বিস্ফোরক রাজ্যপাল ধনখড়

ভোট পরবর্তী হিংসা নিয়ে চুপ কেন মুখ্যমন্ত্রী, বাগডোগরায় পৌঁছেই বিস্ফোরক রাজ্যপাল ধনখড়

বাগডোগরা বিমানবন্দরে নেমেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট পরবর্তী হিংসা নিয়ে নিশানা করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তিনি অভিযোগ করেছেন রাজ্যে ভোটপরবর্তী হিংসা নজিরবিহীন। তারপরেও চুপ করে রয়েছেন মুখ্যমন্ত্রী। ৭ সপ্তাহ পরেও কেন রাজ্য সরকার হিংসা নিয়ন্ত্রণে কোনও পদক্ষেপ করল না এই নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যপাল।

উত্তরবঙ্গ সফরে রাজ্যপাল

উত্তরবঙ্গ সফরে রাজ্যপাল

দিল্লি থেকে কলকাতায় ফিরেই উত্তরবঙ্গ সফরে রাজ্যপাল জগদীপ ধনখড়। সাত দিনের জন্য উত্তরবঙ্গে যাবেন তিনি। দার্জিলিঙে থাকলেও উত্তরবঙ্গের একাধিক জেলায় যাবেন রাজ্যপাল। ধনখড়ের এই উত্তরবঙ্গ সফর নিয়ে ফের জল্পনা শুরু হয়েছে। কেন রাজ্যপাল উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন তা নিয়ে উত্তাপ বেড়েছে বঙ্গ রাজনীতিতে।

রাজ্য সরকারকে নিশানা

রাজ্য সরকারকে নিশানা

বাগডোগরা বিমানবন্দরে পৌঁছেই ফের ভোট পরবর্তী হিংসা নিয়ে সরব হয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তিনি অভিযোগ করেছেন ৭ সপ্তাহ পরেও রাজ্যের ভোট পরবর্তী হিংসা নিয়ে কোনও পদক্ষেপ করেনি রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী চুপ কেন প্রশ্ন তুলেেছন তিনি। স্বাধীনতার পরে এমন পরিস্থিতি কোথাও তৈরি হয়নি। বাংলার ভোট পরবর্তী হিংসা অত্যন্ত উদ্বেগজনক। কেন কোনও ব্যবস্থা নিল না রাজ্য এই নিয়ে সরব হয়েছেন তিনি।

দিল্লি সফরে রাজ্যপাল

দিল্লি সফরে রাজ্যপাল

উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে দিল্লিতে গিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তিনি দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করেছেন। পর পর দুদিন তিনি অমিত শাহের সঙ্গে বৈঠক করেছিলেন। তারপরে রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দের সঙ্গেও দেখা করেেছন তিনি। রাষ্ট্রপতির কাছে তিনি অভিযোগ করেছেন দেশে ভোট পরবর্তী হিংসা চরমে উঠেছে।

মমতাকে চিঠি

মমতাকে চিঠি

দিল্লিতে যাওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায়কেও অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছিলেন রাজ্যের এই পরিস্থিতি স্বাধীনতার পরে কখনও হয়নি। রাজ্য সরকার কেন ভোট পরবর্তী হিংসা নিয়ে পদক্ষেপ করছে না। রাজ্যের ঘরছাড়া মানুষদের সঙ্গে কেন প্রশাসন কোনও পদক্ষেপ করল না নিয়ে সরব হয়েছেন তিনি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+